Leviticus 20:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা পাক নাপাক পশুর ও পাক নাপাক পাখির প্রভেদ করবে; আমি যে যে পশু, পাখি ও ভূচর কীটাদি জন্তুকে নাপাক বলে তোমাদের থেকে পৃথক করলাম, সেই সবের দ্বারা তোমরা তোমাদের প্রাণকে ঘৃণার বস্তু করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘অতএব, শুচি ও অশুচি পশুদের মাঝে এবং অশুচি ও শুচি পাখিদের মাঝে তোমরা অবশ্যই তফাৎ রাখবে। কোনো পশু অথবা পাখি কিংবা ভূমিতে বিচরণকারী কোনো কিছুর দ্বারা নিজেদের কলুষিত করবে না—তোমাদের জন্য অশুচিরূপে সেগুলিকে আমি পৃথক রেখেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা শুচি অশুচি পশুর ও শুচি অশুচি পক্ষীর প্রভেদ করিবে; আমি যে যে পশু, পক্ষী ও ভূচর কীটাদি জন্তুকে অশুচি বলিয়া তোমাদের হইতে পৃথক্ করিলাম, সে সকলের দ্বারা তোমরা আপনাদের প্রাণকে ঘৃণার্হ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা শুচি অশুচি পশুর ও শুচি অশুচি পক্ষীর প্রভেদ করিবে; আমি যে যে পশু, পক্ষী ও ভূচর কীটাদি জন্তুকে অশুচি বলিয়া তোমাদের হইতে পৃথক করিলাম, সেই সকলের দ্বারা তোমরা আপনাদের প্রাণকে ঘৃণার্হ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য পশু এবং পাখীর মধ্যে কোন্গুলো শুচি আর কোন্গুলো অশুচি তা বুঝে তোমাদের চলতে হবে। যে সব পশু-পাখী বা মাটির উপর ঘুরে বেড়ানো ছোটখাটো প্রাণী তোমাদের জন্য আমি অশুচি বলে আলাদা করে দিয়েছি, সেগুলোর কোনটা দিয়েই যেন তোমরা নিজেদের ঘৃণার পাত্র করে না তোল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য পশু এবং পাখীর মধ্যে কোন্গুলো পাক আর কোন্গুলো নাপাক তা বুঝে তোমাদের চলতে হবে। যে সব পশু-পাখী বা মাটির উপর ঘুরে বেড়ানো ছোটখাটো প্রাণী তোমাদের জন্য আমি নাপাক বলে আলাদা করে দিয়েছি, সেগুলোর কোনটা দিয়েই যেন তোমরা নিজেদের ঘৃণার পাত্র করে না তোল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং তোমরা শুচি ও অশুচি পশু পক্ষীর পার্থক্য নির্ণয় করবে। আমি যে সব পশু, পাখি, ভূচর সরীসৃপ ও কীট-পতঙ্গকে অশুচি বলে নির্ধারণ করেছি তাদের সংস্পর্শে গিয়ে তোমরা নিজেদের ঘৃণাস্পদ করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তোমরা অবশ্যই অশুচি প্রাণীদের থেকে শুচি প্রাণীদের এবং অশুচি পাখীদের থেকে শুচি পাখীদের আলাদা করে নেবে| ঐ সব অশুচি পাখী, প্রাণী এবং যারা মাটিতে বুক দিয়ে হাঁটে, তা আহার করে নিজেদের অশুচি করো না| আমি ঐসব প্রানীগুলোকে অশুচি বলে নির্দিষ্ট করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা শুচি অশুচি পশুর ও শুচি অশুচি পাখীর তফাৎ করবে; আমি যে যে পশু, পাখী ও ভূচর কীটা সব জন্তুকে অশুচি বলে তোমাদের থেকে আলাদা করলাম, সে সকলের দ্বারা তোমরা নিজেদের প্রাণকে ঘৃণার্হ কোরো না।