Leviticus 20:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা আমার উদ্দেশে পবিত্র হও, কেননা আমি মাবুদ পবিত্র এবং আমি তোমাদেরকে অন্য সব জাতি থেকে পৃথক করেছি, যেন তোমরা আমারই হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার উদ্দেশে তোমাদের পবিত্র হতে হবে, কারণ আমি সদাপ্রভু পবিত্র এবং জাতিদের মধ্য থেকে তোমাদের আমি পৃথক রেখেছি, যেন তোমরা আমার নিজস্ব হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা আমার উদ্দেশে পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু পবিত্র, এবং আমি তোমাদিগকে জাতিগণ হইতে পৃথক্ করিয়াছি, যেন তোমরা আমারই হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা আমার উদ্দেশে পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু পবিত্র, এবং আমি তোমাদিগকে জাতিগণ হইতে পৃথক করিয়াছি, যেন তোমরা আমারই হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভু পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে; আর আমিই তোমাদের আমার নিজের লোক হওয়ার জন্য অন্য সব জাতি থেকে আলাদা করে নিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদ পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে; আর আমিই তোমাদের আমার নিজের বান্দা হওয়ার জন্য অন্য সব জাতি থেকে আলাদা করে নিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমার উদ্দেশে পবিত্র হও কেননা আমি প্রভু পরমেশ্বর স্বয়ং পবিত্র, আমি তোমাদের অন্যান্য জাতি থেকে পৃথক করেছি যেন তোমরা আমারই হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের অন্য জাতির থেকে আলাদা করে আমার নিজস্ব করে তুলেছি| তাই তোমরা অবশ্যই পবিত্র হবে! কেন? কারণ আমি প্রভু এবং আমি পবিত্র!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা আমার উদ্দেশ্যে পবিত্র হও, কারণ আমি সদাপ্রভু পবিত্র এবং আমি তোমাদেরকে জাতিদের থেকে আলাদা করেছি, যেন তোমরা আমারই হও।