Leviticus 20:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পুরুষের কিংবা স্ত্রীর মধ্যে যে কেউ ওঝা কিংবা গুনিন হয়, তার অবশ্যই প্রাণদণ্ড হবে; লোকে তাদেরকে পাথরের আঘাতে হত্যা করবে; তাদের রক্ত তাদের প্রতি বর্তাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমাদের মধ্যে বসবাসকারী কোনো পুরুষ বা নারী যদি প্রেতমাধ্যম অথবা জাদুকর হয়, তার অবশ্যই মৃত্যুদণ্ড হবে। তাদের তোমরা প্রস্তরাঘাত করবে। তাদের রক্ত তাদের নিজেদের মাথায় গিয়ে পড়বে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পুরুষের কিম্বা স্ত্রীর মধ্যে যে কেহ ভূতড়িয়া কিম্বা গুণী হয়, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে; লোকে তাহাদিগকে প্রস্তরাঘাতে বধ করিবে; তাহাদের রক্ত তাহাদের প্রতি বর্ত্তিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পুরুষের কিম্বা স্ত্রীর মধ্যে যে কেহ ভূতড়িয়া কিম্বা গুনিন হয়, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে; লোকে তাহাদিগকে প্রস্তরাঘাতে বধ করিবে; তাহাদের রক্ত তাহাদের প্রতি বর্তিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে সব পুরুষ বা স্ত্রীলোক ভূতের মাধ্যম হয় কিম্বা যারা মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে তাদের শাস্তি হবে মৃত্যু। তাদের পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। নিজেদের মৃত্যুর জন্য তারা নিজেরাই দায়ী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে সব পুরুষ বা স্ত্রীলোক ভূতের মাধ্যম হয় কিংবা যারা ভূতের সংগে সম্বন্ধ রাখে তাদের শাস্তি হবে মৃত্যু। তাদের পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। নিজেদের মৃত্যুর জন্য তারা নিজেরাই দায়ী।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে কোন পুরুষ বা নারী যদি ভূতের ওঝা বা গুণিন হয় তাহলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে। লোকে এদের পাথর মেরে হত্যা করবে এবং এদের রক্তপাতের দায় এদের উপরই বর্তাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন পুরুষ অথবা স্ত্রীলোক যদি ভুতুড়িয়া বা মায়াবী হয় তাকে অবশ্যই প্রাণদণ্ডে দণ্ডিত হতে হবে| লোকরা তাদের পাথর দিয়ে হত্যা করবে| তারা নিজেরাই নিজেদের মৃত্যুর জন্য দায়ী হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পুরুষের কিম্বা স্ত্রীর মধ্যে যে কেউ ভূতড়িয়া কিম্বা গুণী হয়, তার প্রাণদণ্ড অবশ্য হবে; লোকে তাদেরকে পাথরের আঘাতে হত্যা করবে; তাদের রক্ত তাদের উপর পড়বে’।”