Leviticus 20:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমিও সেই ব্যক্তির প্রতি বিমুখ হয়ে নিজের লোকদের মধ্য থেকে তাকে মুছে ফেলব; কেননা মোলক দেবতার উদ্দেশে নিজের বংশজাতকে কোরবানী করাতে সে আমার পবিত্র স্থান ও আমার পবিত্র নাম নাপাক করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার বিরুদ্ধে বিমুখ হব ও তার পরিজনদের মধ্যে থেকে তাকে উচ্ছিন্ন করব; কারণ মোলকের উদ্দেশে তার সন্তান দিয়ে সে আমার পবিত্র ধর্মধাম কলুষিত করেছে ও আমার পবিত্র নাম কলঙ্কিত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমিও সেই ব্যক্তির প্রতি বিমুখ হইয়া তাহার লোকদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব; কেননা মোলক দেবের উদ্দেশে আপন বংশজাতকে দেওয়াতে সে আমার ধর্ম্মধাম অশুচি করে, ও আমার পবিত্র নাম অপবিত্র করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমিও সেই ব্যক্তির প্রতি বিমুখ হইয়া তাহার লোকদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব; কেননা মোলক দেবের উদ্দেশে আপন বংশজাতকে উৎসর্গ করাতে সে আমার ধর্মধাম অশুচি করে ও আমার পবিত্র নাম অপবিত্র করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার দিক থেকে আমি মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে আমি তাকে মুছে ফেলব, কারণ মোলক দেবের কাছে তার সন্তান উৎসর্গ করে সে আমার পবিত্র তাম্বু অশুচি করেছে এবং আমার পবিত্র নামের পবিত্রতা নষ্ট করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার দিক থেকে আমি মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে আমি তাকে মুছে ফেলব, কারণ মোলক-দেবতার কাছে তার সন্তান কোরবানী করে সে আমার পবিত্র তাম্বু নাপাক করেছে এবং আমার পবিত্র নামের পবিত্রতা নষ্ট করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আমিও সেই ব্যক্তির প্রতি বিমুখ হয়ে তার স্বজাতীয়দের মধ্য থেকে তাকে উচ্ছেদ করব, কারণ মোলেক দেবতার উদ্দেশে সে তার সন্তান উৎসর্গ করে আমার পীঠস্থান অশুচি করেছে এবং আমার পবিত্র নাম কলঙ্কিত করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াব এবং তাকে তার লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন করব, কারণ সে তার শিশুকে মোলকের উদ্দেশ্যে দিয়েছে| সে আমার পবিত্র নামকে শ্রদ্ধা করেনি এবং আমার পবিত্র স্থানকে অশুচি করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমিও সেই ব্যক্তির প্রতি বিমুখ হয়ে তার লোকদের মধ্য থেকে তাকে আলাদা করব; কারণ মোলক দেবের উদ্দেশ্যে নিজের বংশজাতকে দেওয়াতে সে আমার ধর্ম্মধাম অশুচি করে ও আমার পবিত্র নাম অপবিত্র করে।