Leviticus 20:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে সময়ে সেই ব্যক্তি তার বংশের কাউকেও মোলক দেবতার উদ্দেশে কোরবানী করে, সেই সময় যদি দেশীয় লোকেরা দেখেও না দেখে, তাকে হত্যা না করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সে তার সন্তানদের মধ্য থেকে একটি সন্তান মোলককে উৎসর্গ করে, তখন যদি সমাজের লোকেরা তাদের চোখ বন্ধ রাখে ও তাকে মৃত্যুদণ্ড দিতে না পারে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সময়ে সেই ব্যক্তি আপন বংশের কাহাকেও মোলক দেবের উদ্দেশে উৎসর্গ করে, তৎকালে যদি দেশীয় লোকেরা চক্ষু মুদ্রিত করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সময়ে সেই ব্যক্তি আপন বংশের কাহাকেও মোলক দেবের উদ্দেশে উৎসর্গ করে, তৎকালে যদি দেশীয় লোকেরা চক্ষু মুদ্রিত করে, তাহাকে বধ না করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোলক দেবের কাছে সন্তান উৎসর্গ করবার সময়ে যদি দেশের লোকেরা তা দেখেও না দেখে এবং উৎসর্গকারীকে মেরে না ফেলে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোলক-দেবতার কাছে সন্তান কোরবানী করবার সময়ে যদি দেশের লোকেরা তা দেখেও না দেখে এবং কোরবানীদাতাকে হত্যা না করে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই ব্যক্তি যখন তার কোন বংশধরকে মোলেক দেবতার উদ্দেশে উৎসর্গ করে, তখন যদি দেশের লোকেরা তার অপকর্ম দেখেও না দেখে এবং তার প্রাণদণ্ডের ব্যবস্থা না করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সাধারণ মানুষ সেই ব্যক্তিকে উপেক্ষা করে এবং যে তার শিশুদের মোলককে দিয়েছে তাকে হত্যা না করে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে দিনের সেই ব্যক্তি নিজের বংশের কাউকে মোলক দেবের উদ্দেশ্যে উৎসর্গ করে, সেই দিনের যদি দেশীয় লোকেরা চোখ বুজে থাকে তাকে বধ না করে,