Leviticus 20:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমি সেই ব্যক্তির প্রতি ও তার গোষ্ঠীর প্রতি বিমুখ হয়ে তাকে ও মোলক দেবতার সঙ্গে জেনা করার জন্য তার অনুগামী জেনাকারী সকলকে তাদের লোকদের মধ্য থেকে মুছে ফেলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে সেই ব্যক্তি ও তার পরিবারের বিপক্ষে আমি বিমুখ হব এবং তাকে ও তার অনুগামী মোলকের সঙ্গে ব্যভিচারী সবাইকে তাদের পরিজনদের মধ্য থেকে উচ্ছিন্ন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাকে বধ না করে, তবে আমি সেই ব্যক্তির প্রতি ও তাহার গোষ্ঠীর প্রতি বিমুখ হইয়া তাহাকে ও মোলক দেবের সহিত ব্যভিচার করণার্থে তাহার অনুগামী ব্যভিচারী সকলকে তাহাদের লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমি সেই ব্যক্তির প্রতি ও তাহার গোষ্ঠীর প্রতি বিমুখ হইয়া তাহাকে ও মোলক দেবের সহিত ব্যভিচার করণার্থে তাহার অনুগামী ব্যভিচারী সকলকে তাহাদের লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সেই উৎসর্গকারী এবং তার পরিবার থেকে আমি নিজেই মুখ ফিরিয়ে নেব। তাকে এবং তার সংগে যারা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে মোলক দেবের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে তাদের আমি ইস্রায়েল জাতি থেকে মুছে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সেই কোরবানীদাতা এবং তার পরিবার থেকে আমি নিজেই মুখ ফিরিয়ে নেব। তাকে এবং তার সংগে যারা আমার প্রতি বেঈমানী করে মোলক-দেবতার কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে তাদের আমি ইসরাইল জাতি থেকে মুছে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমি সেই ব্যক্তি ও তার বংশের প্রতি বিমুখ হব এবং সেই ব্যক্তি ও তার অনুগামী যারা মোলেক দেবতার উপাসনা করে স্বেচ্ছাচারী হয়েছে, তাদের সকলকে তাদের স্বজাতীয়দের মধ্য থেকে উচ্ছেদ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আমি সেই ব্যক্তি এবং তার পরিবারের বিরোধিতা করব এবং তাকে তার লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন করব| যারা সেই ব্যক্তিকে অনুসরণ করে মোলকের পিছনে ইস্রায়েলে আমি তাদেরও বিচ্ছিন্ন করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমি সেই ব্যক্তির ওপর ও তার গোষ্ঠীর ওপর বিমুখ হয়ে তাকে ও মোলক দেবের সঙ্গে ব্যভিচার করার জন্য তার অনুগামী ব্যভিচারী সকলকে তাদের লোকদের মধ্য থেকে আলাদা করব।