Leviticus 20:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কোন ব্যক্তি ওঝা কিংবা গুনিনদের পিছনে চলে জেনা করার জন্য তাদের অভিমুখ হয়, আমি সেই ব্যক্তির প্রতি বিমুখ হয়ে নিজের লোকদের মধ্য থেকে তাকে মুছে ফেলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সেই মানুষের বিপক্ষে আমি বিমুখ হব, যে ভূতপ্রেত ও গুণীনদের অনুগমনে ব্যভিচার করার জন্য তাদের অভিমুখে যায় এবং তাকে তার আপনজনদের মধ্য থেকে আমি উচ্ছিন্ন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কোন প্রাণী ভূতড়িয়া কিম্বা গুণীদের অনুগমনে ব্যভিচার করিবার জন্য তাহাদের অভিমুখ হয়, আমি সেই প্রাণীর প্রতি বিমুখ হইয়া তাহার লোকদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কোন প্রাণী ভূতড়িয়া কিম্বা গুনিনদের অনুগমনে ব্যভিচার করিবার জন্য তাহাদের অভিমুখ হয়, আমি সেই প্রাণীর প্রতি বিমুখ হইয়া তাহার লোকদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে লোক আমার প্রতি অবিশ্বস্ত হয়ে ভূতের মাধ্যমের কাছে কিম্বা মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে এমন লোকের কাছে নিজেকে বিকিয়ে দেয় আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে তাকে মুছে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে লোক আমার প্রতি বেঈমানী করে ভূতের মাধ্যমের কাছে যায় কিংবা ভূতের সংগে সম্বন্ধ রাখে এমন লোকের কাছে নিজেকে বিকিয়ে দেয় আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে তাকে মুছে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যদি কেউ ভূতের ওঝা বা গুণিনদের অনুগামী হয়ে স্বেচ্ছাচারে লিপ্ত হয়, তাহলে আমি তার প্রতি বিমুখ হয়ে তার স্বজাতীয়দের মধ্য থেকে তাকে উচ্ছেদ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন ব্যক্তি ভুতুড়িয়া এবং মায়াবীদের কাছে উপদেশের জন্য যায় আমি তার বিরোধী হবো| সেই ব্যক্তি আমার প্রতি অবিশ্বাসী, তাই আমি তাকে তার লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কোনো প্রাণী মৃতদের কিংবা গুণীদের অনুগমনে ব্যভিচার করবার জন্য তাদের দিকে ফেরে, আমি সেই প্রাণীর প্রতি বিমুখ হয়ে তার লোকদের মধ্য থেকে তাকে আলাদা করব।