Leviticus 20:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ তার পিতাকে কিংবা মাতাকে বদদোয়া দেয়, তার অবশ্যই প্রাণদণ্ড হবে; পিতামাতাকে বদদোয়া দেওয়াতে তার রক্ত তারই উপরে বর্তাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কেউ তার বাবাকে বা মাকে অভিশাপ দেয়, তাকে মৃত্যুদণ্ড পেতে হবে। সে তার বাবাকে বা মাকে অভিশাপ দিয়েছে; সুতরাং তার রক্ত তার নিজের মাথায় প্রযোজ্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ আপন পিতাকে কিম্বা মাতাকে শাপ দেয়, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে; পিতামাতাকে শাপ দেওয়াতে তাহার রক্ত তাহারই উপরে বর্ত্তিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ আপন পিতাকে কিম্বা মাতাকে শাপ দেয়, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে; পিতামাতাকে শাপ দেওয়াতে তাহার রক্ত তাহারই উপরে বর্তিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যার কথায় মা-বাবার প্রতি অশ্রদ্ধা থাকে তাকে অবশ্যই মেরে ফেলতে হবে। সেই অশ্রদ্ধার দরুন সে নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যার কথায় মা-বাবার প্রতি অসম্মান থাকে তাকে অবশ্যই হত্যা করতে হবে। সেই অসম্মানের দরুন সে নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে তার পিতা বা মাতাকে শাপ দেবে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে। পিতামাতাকে শাপ দেওয়ার জন্য তার রক্তপাতের দায় তার নিজের উপরেই বর্তাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোনো মানুষ তার পিতা কিম্বা মাতাকে অভিশাপ দেয়, তার প্রাণদণ্ড হবে| পিতামাতাকে অভিশাপ দিয়েছে বলে সে তার নিজের মৃত্যুর জন্য দায়ী!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ নিজের বাবাকে কিংবা মাকে শাপ দেয়, তার প্রাণদণ্ড অবশ্য হবে; বাবা মা কে শাপ দেওয়াতে তার রক্ত তারই ওপরে পড়বে।