Leviticus 21:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নিজের ভাইদের মধ্যে প্রধান ইমাম, যার মাথায় অভিষেক তেল ঢালা হয়েছে, যে ব্যক্তি অভিষেক দ্বারা পবিত্র পোশাক পরার অধিকারী হয়েছে, সে নিজের মাথা মুণ্ডন করবে না ও তার পোশাক চিরবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘নিজের ভাইদের মধ্যে প্রধান যাজক, যার মাথায় অভিষেকের তেল ঢালা হয়েছে এবং যাজকীয় পোশাক পরার জন্য যে অভিষিক্ত হয়েছে, সে তার চুল এলোমেলো রাখবে না, অথবা তার কাপড় ছিঁড়বে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপন ভ্রাতাদের মধ্যে প্রধান যাজক, যাহার মস্তকে অভিষেক-তৈল ঢালা গিয়াছে, যে ব্যক্তি হস্তপূরণ দ্বারা পবিত্র বস্ত্র পরিধান করিবার অধিকারী হইয়াছে, সে আপন মস্তক মুক্তকেশ করিবে না ও আপন বস্ত্র চিরিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপন ভ্রাতাদের মধ্যে প্রধান যাজক, যাহার মস্তকে অভিষেক-তৈল ঢালা হইয়াছে, যে ব্যক্তি হস্তপূরণ দ্বারা পবিত্র বস্ত্র পরিধান করিবার অধিকারী হইয়াছে, সে আপন মস্তক মুক্তকেশ করিবে না ও আপন বস্ত্র চিরিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মহাপুরোহিত, অর্থাৎ ভাইদের মধ্যে যার মাথায় অভিষেক-তেল ঢালা হয়েছে এবং বহাল করবার অনুষ্ঠান দ্বারা যে মহাপুরোহিতের পবিত্র পোশাক পরবার অধিকার পেয়েছে, শোক-প্রকাশের জন্য তার চুলের বাঁধন খুলে দেওয়া কিম্বা তার কাপড় ছেঁড়া চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মহা-ইমাম, অর্থাৎ ভাইদের মধ্যে যার মাথায় অভিষেক-তেল ঢালা হয়েছে এবং বহাল করবার কাজ দ্বারা যে মহা-ইমামের পবিত্র পোশাক পরবার অধিকার পেয়েছে, শোক-প্রকাশের জন্য তার চুলের বাঁধন খুলে দেওয়া কিংবা তার কাপড় ছেঁড়া চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত সম্প্রদায়ের মধ্যে যে প্রধান, যার মস্তকে অভিষেকের তেল সিঞ্চন করা হয়েছে, যে পবিত্র বস্ত্রাদি পরিধান করার জন্য অভিষিক্ত হয়েছে, সে মাথার কেশ অবিন্যস্ত রাখবে না বা পরণের বসন ছিঁড়বে না। সে কোন মৃতদেহের সান্নিধ্যে যাবে না এবং নিজের পিতা বা মাতার জন্যও অশৌচ পালন করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রধান যাজক, ইস্রায়েলেকে তার ভাইদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে, অভিষেকের তেল যার মাথায় ঢালা হয়েছে এবং বিশেষ পোশাক পরার জন্য ইস্রায়েলেকে বাছা হয়েছে সে প্রকাশ্যে তার বিষাদ বোঝাতে যেন তার মাথার চুল এলোমেলো না করে এবং তার কাপড়-চোপড় না ছেঁড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নিজের ভাইদের মধ্যে প্রধান যাজক, যার মাথাতে অভিষেক-তেল ঢালা হয়েছে, যে ব্যক্তি হস্তপূরণ দ্বারা পবিত্র বস্ত্র পরার অধিকারী হয়েছে, সে নিজের মাথা ন্যাড়া করবে না ও নিজের কাপড় ছিঁড়বে না।