Leviticus 21:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে কোন লাশের কাছে যাবে না, তার পিতার বা তার মাতার জন্যও সে নিজেকে নাপাক করবে না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে এমন জায়গায় কখনও প্রবেশ করবে না, যেখানে মৃতদেহ রয়েছে। সে তার বাবা অথবা মায়ের জন্যও নিজেকে কখনও অশুচি করবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে কোন শবের নিকটে যাইবে না, আপন পিতার কি আপন মাতার জন্যও সে আপনাকে অশুচি করিবে না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে কোন শবের নিকটে যাইবে না, আপন পিতার কি আপন মাতার জন্যও সে আপনাকে অশুচি করিবে না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতদেহ রয়েছে এমন কোন জায়গায় তার যাওয়া চলবে না। কোন মৃত লোকের দরুন, এমন কি, মা-বাবার মৃত্যুর দরুনও তার নিজেকে অশুচি করা চলবে না কিম্বা তার ঈশ্বরের পবিত্র তাম্বু ফেলে আর কোথাও যাওয়া চলবে না বা তার পবিত্রতা নষ্ট করা চলবে না, কারণ তার ঈশ্বরের অভিষেক-তেল দিয়ে তাকে আলাদা করে রাখা হয়েছে। আমি সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃতদেহ রয়েছে এমন কোন জায়গায় তার যাওয়া চলবে না। কোন মৃত লোকের দরুন, এমন কি, মা-বাবার মৃত্যুর দরুনও তার নিজেকে নাপাক করা চলবে না কিংবা তার আল্লাহ্র পবিত্র তাম্বু ফেলে আর কোথাও যাওয়া চলবে না বা তার পবিত্রতা নষ্ট করা চলবে না, কারণ তার আল্লাহ্র অভিষেক-তেল দিয়ে তাকে পাক-পবিত্র করা হয়েছে। আমি মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে মন্দির ছেড়ে বাইরে যাবে না এবং আপন ঈশ্বরের মন্দির অপবিত্র করবে না। কারণ সে ঈশ্বরনির্দিষ্ট অভিষেক তৈল সিঞ্চনে পবিত্রীকৃত হয়েছে। আমি প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃতদের স্পর্শ করে সে নিজেকে অশুচি করবে না এবং কোন মৃত দেহের কাছে যাবে না, এমনকি মৃতদেহ যদি তা তার নিজের পিতা বা মাতারও হয় তবুও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে কোনো মৃত দেহের কাছে যাবে না, নিজের বাবার কি নিজের মায়ের জন্যও সে নিজেকে অশুচি করবে না