Leviticus 21:12 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং পবিত্র স্থান থেকে বাইরে যাবে না এবং তার আল্লাহ্‌র পবিত্র স্থান নাপাক করবে না, কেননা তার আল্লাহ্‌র অভিষেক তেলের সংস্কার তার উপরে আছে; আমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ঈশ্বরের পবিত্রস্থান পরিত্যাগ করবে না, অথবা তা অপবিত্র করবে না, কারণ সে তার ঈশ্বরের অভিষেকের তেল দিয়ে স্থানটিকে উৎসর্গ করেছে। আমি সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং ধর্ম্মধাম হইতে বাহিরে যাইবে না, এবং আপন ঈশ্বরের ধর্ম্মধাম অপবিত্র করিবে না, কেননা তাহার ঈশ্বরের অভিষেক-তৈলের সংস্কার তাহার উপরে আছে; আমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ধর্মধাম হইতে বাহিরে যাইবে না, এবং আপন ঈশ্বরের ধর্মধাম অপবিত্র করিবে না, কেননা তাহার ঈশ্বরের অভিষেক তৈলের সংস্কার তাহার উপরে আছে; আমি সদাপ্রভু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রধান যাজক ঈশ্বরের পবিত্র স্থানের বাইরে অবশ্যই যাবে না| তাতে সে অশুচি হতে পারে এবং তখন সে ঈশ্বরের পবিত্র স্থানকে অশুচি করতে পারে| কারণ অভিষেকের তেল প্রধান যাজকের মাথায় ঢেলে তাকে বাকী লোকদের থেকে আলাদা করা হয়েছিল| আমিই প্রভু!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং ধর্ম্মধাম থেকে বাহরে যাবে না এবং নিজের ঈশ্বরের ধর্ম্মধাম অপবিত্র করবে না, কারণ তার ঈশ্বরের অভিষেক-তেলের সংস্কার তার ওপরে আছে; আমি সদাপ্রভু।