Leviticus 21:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিধবা, বা স্বামী পরিত্যক্তা, বা ভ্রষ্টা স্ত্রী, বা পতিতা, এদের কাউকেও বিয়ে করবে না; সে তার নিজের লোকদের মধ্যে এক জন কুমারীকে বিয়ে করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে কোনো বিধবাকে, বিবাহ-বিচ্ছিন্না মহিলাকে অথবা বেশ্যাকে কখনও বিয়ে করবে না, কিন্তু তার লোকদের মধ্য থেকে কেবল একটি কুমারী মেয়েকে বিয়ে করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিধবা, কি ত্যক্তা, কি ভ্রষ্টা স্ত্রী, কি বেশ্যা, ইহাদের কাহাকেও বিবাহ করিবে না; সে আপন লোকদের মধ্যে এক কুমারীকে বিবাহ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিধবা, কি পতি ত্যক্তা, কি ভ্রষ্টা স্ত্রী, কি বেশ্যা, ইহাদের কাহাকেও বিবাহ করিবে না; সে আপন লোকদের মধ্যে এক কুমারীকে বিবাহ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিধবা কিম্বা স্বামী যাকে ছেড়ে দিয়েছে কিম্বা বেশ্যা হয়ে যে নিজেকে অশুচি করেছে এমন কোন স্ত্রীলোককে তার বিয়ে করা চলবে না। কেবলমাত্র নিজের জাতির কুমারী মেয়েকেই তার বিয়ে করা চলবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিধবা কিংবা স্বামী যাকে ছেড়ে দিয়েছে কিংবা বেশ্যা হয়ে যে নিজেকে নাপাক করেছে এমন কোন স্ত্রীলোককে তার বিয়ে করা চলবে না। কেবলমাত্র নিজের জাতির কুমারী মেয়েকেই তার বিয়ে করা চলবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধবা, স্বামী পরিত্যক্তা, ধর্ষিতা কিংবা বারবণিতাকে সে বিবাহ করতে পারবে না। সে স্বজাতীয়া কোন কুমারীকে পত্নীরূপে গ্রহণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রধান যাজক এমন কোন রমণীকে অবশ্যই বিবাহ করবে না যার সঙ্গে অন্য পুরুষের যৌন সম্পর্ক ছিল| প্রধান যাজেক অবশ্যই একজন বারবনিতা, স্বামী পরিত্যক্তা রমণী অথবা একজন বিধবাকে বিবাহ করবে না| প্রধান যাজক অবশ্যই তার নিজের লোকদের মধ্যে থেকে একজন কুমারীকে বিয়ে করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিধবা, কি পরিত্যক্তা, কি ভ্রষ্টা স্ত্রী, কি বেশ্যা, এদের মধ্যে এক কুমারীকে বিয়ে করবে।