Leviticus 21:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে নিজের লোকদের মধ্যে নিজের বংশ নাপাক করবে না, কেননা আমি মাবুদ তার পবিত্রকারী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন এইভাবে তার লোকদের মাঝে নিজের বংশধরদের সে অপবিত্র না করে। আমি সদাপ্রভু, যিনি তাকে পবিত্র করেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন লোকদের মধ্যে আপন বংশ অপবিত্র করিবে না, কেননা আমি সদাপ্রভু তাহার পবিত্রকারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন লোকদের মধ্যে আপন বংশ অপবিত্র করিবে না, কেননা আমি সদাপ্রভু তাহার পবিত্রকারী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে সে গোটা বংশের মধ্যে তার নিজের সন্তানদের আলাদা করা অবস্থা থেকে সাধারণ অবস্থায় নামিয়ে না আনে। আমি সদাপ্রভু, আমিই মহাপুরোহিতকে আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে সে গোটা বংশের মধ্যে তার নিজের সন্তানদের পাক-পবিত্র অবস্থা থেকে সাধারণ অবস্থায় নামিয়ে না আনে। আমি মাবুদ, আমিই মহা-ইমামকে পাক-পবিত্র করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বজাতীয়দের মধ্যে তার বংশধরদের হেয় করার মত কোন কাজ সে করবে না, কেননা আমি প্রভু পরমেশ্বর তাকে পবিত্র করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে লোকরা তাদের সন্তানসন্ততিদের প্রতি শ্রদ্ধা জানাবে| আমি প্রভু, প্রধান যাজককে তার বিশেষ কাজের জন্য পৃথক করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নিজের লোকদের মধ্যে নিজের বংশ অপবিত্র করবে না, কারণ আমি সদাপ্রভু তার পবিত্রকারী।