Leviticus 21:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি হারুনকে বল, পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে যার শরীরে খুঁত থাকে, সে তার আল্লাহ্‌র উদ্দেশে খাবার উৎসর্গ করতে কোরবানগাহ্‌র নিকটবর্তী না হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি হারোণকে বলো, ‘আগামী প্রজন্মগুলিতে তার বংশধরদের মধ্যে যদি কারও খুঁত থাকে, সে যেন তার ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করতে নিকটবর্তী না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি হারোণকে বল, পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে যাহার গাত্রে দোষ থাকে, সে আপন ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ করিতে নিকটবর্ত্তী না হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি হারোণকে বল, পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে যাহার গাত্রে দোষ থাকে, সে আপন ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ করিতে নিকটবর্তী না হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি হারোণকে বল যে, দেহে খুঁত নিয়ে তার কোন বংশধর তার ঈশ্বরের উদ্দেশে খাবার উৎসর্গ করতে বেদীর কাছে যেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি হারুনকে বল যে, শরীরে খুঁত নিয়ে তার কোন বংশধর তার আল্লাহ্‌র উদ্দেশে খাবার কোরবানী দিতে কোরবানগাহের কাছে যেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি হারোণকে বল, তার বংশধরদের মধ্যে যার শরীরে খুঁত থাকবে সে যেন কোন কালে ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন না করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হারোণকে বলো: পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে কারও দৈহিক কোন দোষ থাকলে তারা অবশ্যই ঈশ্বরের কাছে বিশেষ রুটি বয়ে নিয়ে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হারোণকে বল, পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে যার গায়ে দোষ থাকে, সে নিজের ঈশ্বরের খাদ্য উ ৎসর্গ করতে কাছাকাছি না হোক।