Leviticus 21:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তির খুঁত আছে, সে কোরবানগাহ্র নিকটবর্তী হবে না; অন্ধ, বা খঞ্জ, বা খাঁদা, বা অস্বাভাবিক ভাবে লম্বা অঙ্গ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দোষযুক্ত কোনো মানুষ কাছে আসতে পারবে না, অন্ধ অথবা খঞ্জ, বিকলাঙ্গ অথবা অঙ্গহীন কেউ দোষমুক্ত নয়;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কোন ব্যক্তির দোষ আছে, সে নিকটবর্ত্তী হইবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কোন ব্যক্তির দোষ আছে, সে নিকটবর্তী হইবে না; অন্ধ, কি খঞ্জ, কি খাঁদা, কি অধিকাঙ্গ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্ধ, খোঁড়া, বোঁচা নাক, দেহের কোন অংশ অস্বাভাবিক ভাবে লম্বা, হাত-পা ভাংগা, পিঠে কুঁজ আছে, অস্বাভাবিক রকমের বেটে, চোখ খারাপ, চুলকানি রোগ কিম্বা খোস-পাঁচড়া রয়েছে, অণ্ডকোষ নষ্ট হয়েছে- এমন কোন লোক, অর্থাৎ খুঁত সুদ্ধ কোন লোক বেদীর কাছে যেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্ধ, খোঁড়া, বোঁচা নাক, শরীরের কোন অংশ অস্বাভাবিক ভাবে লম্বা, হাত-পা ভাংগা, পিঠে কুঁজ আছে, অস্বাভাবিক রকমের বেটে, চোখ খারাপ, চুলকানি রোগ কিংবা খোস-পাঁচড়া রয়েছে, অণ্ডকোষ নষ্ট হয়েছে- এমন কোন লোক, অর্থাৎ খুঁতসুদ্ধ কোন লোক কোরবানগাহের কাছে যেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ব্যক্তির কোন খুঁত আছে সে বেদীর কাছে যাবে না। অন্ধ, খঞ্জ, বিকৃতবদন, বিকলাঙ্গ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন ব্যক্তি যার মধ্যে কিছু শারীরিক ত্রুটি আছে, অবশ্যই যাজক হিসেবে সেবা করতে পারবে না এবং আমার কাছে নৈবেদ্যসমূহ আনতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কোন ব্যক্তির দোষ আছে, সে কাছে যাবে না; অন্ধ, কি খোঁড়া,