Leviticus 21:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পর্দার কাছে প্রবেশ করবে না ও কোরবানগাহ্‌র নিকটবর্তী হবে না, কেননা তার খুঁত আছে; সে আমার পবিত্র সমস্ত স্থান নাপাক করবে না, কেননা আমি মাবুদ সেই সবের পবিত্রকারী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তার খুঁতের কারণে সে পর্দার কাছে অথবা বেদির অভিমুখে একেবারেই যাবে না, যেন আমার পবিত্রস্থান কলুষিত না হয়। আমি সদাপ্রভু, যিনি তাদের পবিত্র করেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিরস্করিণীর নিকটে প্রবেশ করিবে না, ও বেদির নিকটবর্ত্তী হইবে না, কেননা তাহার দোষ আছে; সে আমার পবিত্র স্থান সকল অপবিত্র করিবে না, কেননা আমি সদাপ্রভু সে সকলের পবিত্রকারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিরস্করিণীর নিকটে প্রবেশ করিবে না, ও বেদির নিকটবর্তী হইবে না, কেননা তাহার দোষ আছে; সে আমার পবিত্র স্থান সকল অপবিত্র করিবে না, কেননা আমি সদাপ্রভু সেই সকলের পবিত্রকারী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তার দেহে খুঁত আছে বলে সে পবিত্র স্থানের পর্দার কাছে কিম্বা বেদীর সামনে গিয়ে আমার পবিত্র জায়গাগুলোর পবিত্রতা নষ্ট করতে পারবে না। আমি সদাপ্রভু, আমিই পুরোহিতদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তার শরীরে খুঁত আছে বলে সে পবিত্র স্থানের পর্দার কাছে কিংবা কোরবানগাহের সামনে গিয়ে আমার পবিত্র জায়গাগুলোর পবিত্রতা নষ্ট করতে পারবে না। আমি মাবুদ, আমিই ইমামদের পাক-পবিত্র করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সে পবিত্র স্থানের পর্দা বা বেদীর কাছে যেতে পারবে না, কেননা তার খুঁত আছে। সে আমার পবিত্র পীঠস্থান অপবিত্র করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর সেই স্থান পবিত্র করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সে পর্দার ভেতর দিয়ে পবিত্রতম স্থানে যেতে পারবে না এবং বেদীর কাছে যাবে না কারণ তার মধ্যে কিছু দোষ আছে| সে আমার পবিত্র স্থানগুলিকে অবশ্যই অশুচি করবে না| আমি ঈশ্বর সেই সমস্ত স্থানসমুহকে পবিত্র করি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পর্দার ভেতরে প্রবেশ করবে না ও বেদির কাছে যাবে না, কারণ তার দোষ আছে; সে আমার পবিত্র জায়গা সব অপবিত্র করবে না, কারণ আমি সদাপ্রভু সে সকলের পবিত্রকারী।