Leviticus 21:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নিকটস্থ যে বোনের বিয়ে হয় নি, এমন বোন মারা গেলে সে নিজেকে নাপাক করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথবা অবিবাহিতা বোন, যে তার উপরে নির্ভরশীল, যেহেতু তার স্বামী নেই—এই বোনের জন্য সে নিজেকে অশুচি করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নিকটস্থ যে অনূঢ়া ভগিনীর স্বামী হয় নাই, এমন ভগিনী মরিলে সে অশুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নিকটস্থ যে অনূঢ়া ভগিনীর স্বামী হয় নাই, এমন ভগিনী মরিলে সে অশুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া বিয়ে হয় নি বলে যে বোন তার সংসারে আছে তার জন্যও তার নিজেকে অশুচি করা চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া বিয়ে হয় নি বলে যে বোন তার সংসারে আছে তার জন্যও তার নিজেকে নাপাক করা চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজের অবিবাহিত ভগিনী মারা গেলেও তাদের অশৌচ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার অবিবাহিত বোন (এই বোন ঘনিষ্ঠ কারণ তার স্বামী নেই, সে মারা গেলে তার জন্য যাজক নিজেকে অশুচি করতে পারে|) হয়, তবে যাজক নিজেকে অশুচি করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কাছের যে কুমারী বোনের স্বামী হয়নি, এরকম বোন মরলে সে অশুচি হবে।