Leviticus 21:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজের লোকদের মধ্যে প্রধান বলে সে নিজেকে নাপাক করার জন্য নাপাক হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিবাহ দ্বারা সম্পর্কিত লোকদের জন্য সে নিজেকে কখনও অশুদ্ধ করবে না, কোনোভাবে নিজে কলুষিত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপন লোকদের মধ্যে প্রধান বলিয়া সে আপনাকে অপবিত্র করণার্থে অশুচি হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপন লোকদের মধ্যে প্রধান বলিয়া সে আপনাকে অপবিত্র করণার্থে অশুচি হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীর দিক থেকে যারা আত্মীয় তাদের জন্য নিজেকে অশুচি করে আলাদা করা অবস্থা থেকে সাধারণ অবস্থায় তার নেমে আসা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীর দিক থেকে যারা আত্মীয় তাদের জন্য নিজেকে নাপাক করে পাক-পবিত্র অবস্থা থেকে সাধারণ অবস্থায় তার নেমে আসা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজ গোষ্ঠীপতি হলেও তারা অশৌচ পালন করে নিজেদের অপবিত্র করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কেবল বৈবাহিক কারণে সম্পর্কযুক্ত মানুষের জন্য যাজক নিজেকে অশুচি করতে পারে না এবং নিজেকে অপবিত্র করতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজের লোকদের মধ্যে প্রধান বলে সে নিজেকে অপবিত্র করার জন্য অ শুচি হবে না।