Leviticus 21:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাদের আল্লাহ্র উদ্দেশে পবিত্র হবে ও তার আল্লাহ্র নাম নাপাক করবে না; কেননা তারা মাবুদের অগ্নিকৃত উপহার, তাদের আল্লাহ্র খাদ্য, কোরবানী করে; অতএব তারা পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের ঈশ্বরের উদ্দেশে অবশ্যই পবিত্র হবে এবং তাদের ঈশ্বরের নাম কখনও কলঙ্কিত করবে না। যেহেতু সদাপ্রভুর উদ্দেশে তারা অগ্নিকৃত উপহার আনে, তাদের ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য রাখে, সেই কারণে তাদের পবিত্র হতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপন ঈশ্বরের উদ্দেশে পবিত্র হইবে, ও আপন ঈশ্বরের নাম অপবিত্র করিবে না; কেননা তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার, আপনাদের ঈশ্বরের ভক্ষ্য, উৎসর্গ করে; অতএব তাহারা পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আপন ঈশ্বরের উদ্দেশে পবিত্র হইবে, ও আপন ঈশ্বরের নাম অপবিত্র করিবে না; কেননা তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার, আপনাদের ঈশ্বরের ভক্ষ্য, উৎসর্গ করে; অতএব তাহারা পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা করে তারা তাদের ঈশ্বরের নামের পবিত্রতা নষ্ট করতে পারবে না। তারা যেন তাদের ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকে। পুরোহিতেরাই সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করে, আর সেইজন্যই সদাপ্রভুর উদ্দেশ্যে তাদের আলাদা হয়ে থাকতে হবে। এই উৎসর্গের জিনিসই হল তাদের ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করা খাবার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা করে তারা তাদের আল্লাহ্র নামের পবিত্রতা নষ্ট করতে পারবে না। তারা যেন পাক-পবিত্র হয়ে থাকে। ইমামেরাই মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী দেয়, আর সেইজন্যই তাদের পাক-পবিত্র হয়ে থাকতে হবে। এই কোরবানীর জিনিসই হল তাদের আল্লাহ্র উদ্দেশে কোরবানী দেওয়া খাবার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাদের ঈশ্বরের উদ্দেশে পবিত্র হবে এবং তাদের ঈশ্বরের নাম কঙ্কলিত করবে না। কারণ তারা প্রভু পরমেশ্বরের উদ্দেশে, তাদের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে, সেইজন্য তাদের পবিত্র হতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকদের তাদের ঈশ্বরের জন্য অবশ্যই পবিত্র হতে হবে| তারা অবশ্যই ঈশ্বরের নামকে শ্রদ্ধা জানাবে, কারণ তারাই রুটি এবং আগুনের দ্বারা তৈরী নৈবেদ্যসমূহ প্রভুর কাছে বয়ে নিয়ে যাবে; তাই তারা অবশ্যই পবিত্র হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নিজের ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র হবে ও নিজের ঈশ্বরের নাম অপবিত্র করবে না; কারণ তারা সদাপ্রভুর আগুনের করা উপহার, নিজেদের ঈশ্বরের খাদ্য উৎসর্গ করে; অতএব তারা পবিত্র হবে।