Leviticus 21:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা পতিতা কিংবা ভ্রষ্টা স্ত্রীকে বিয়ে করবে না এবং স্বামীর পরিত্যক্তা স্ত্রীকেও বিয়ে করবে না, কেননা ইমাম তার আল্লাহ্র উদ্দেশে পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘বেশ্যাবৃত্তি দ্বারা কলঙ্কিত রমণীদের অথবা বিবাহবিচ্ছেদ হয়েছে এমন মহিলাদের তারা কোনোমতে বিয়ে করবে না, কারণ যাজকেরা তাদের ঈশ্বরের কাছে পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বেশ্যা কিম্বা ভ্রষ্টা স্ত্রীকে বিবাহ করিবে না, এবং স্বামিত্যক্তা স্ত্রীকেও বিবাহ করিবে না, কেননা যাজক আপন ঈশ্বরের উদ্দেশে পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বেশ্যা কিম্বা ভ্রষ্টা স্ত্রীকে বিবাহ করিবে না, এবং স্বামীত্যক্তা স্ত্রীকেও বিবাহ করিবে না, কেননা যাজক আপন ঈশ্বরের উদ্দেশে পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেশ্যা, পতিতা বা স্বামীর ছেড়ে দেওয়া কোন স্ত্রীলোককে তাদের বিয়ে করা চলবে না। যিনি তাদের ঈশ্বর তাঁর উদ্দেশ্যে তারা আলাদা করে রাখা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেশ্যা, পতিতা বা স্বামীর তালাক দেওয়া কোন স্ত্রীলোককে তাদের বিয়ে করা চলবে না। যিনি তাদের আল্লাহ্ তাঁর উদ্দেশ্যে তারা পাক-পবিত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা কোন বারবণিতা বা ধর্ষিতা নারীকে বিবাহ করতে পারবে না। স্বামী পরিত্যক্তা নারীকেও তারা বিবাহ করবে না, কেননা পুরোহিত তার ঈশ্বরের উদ্দেশে পবিত্রীকৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একজন যাজক অবশ্যই একজন বেশ্যা অথবা একজন ভ্রষ্টা রমণীকে বিবাহ করবে না| সে বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন একজন রমণীকে বিবাহ করবে না| কারণ সে ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বেশ্যা কিংবা ভ্রষ্টা স্ত্রীকে বিয়ে করবে না এবং স্বামী পরিত্যক্ত স্ত্রীকে বিয়ে করবে না, কারণ যাজক নিজের ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র।