Leviticus 21:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি তাকে পবিত্র রাখবে; কারণ সে তোমার আল্লাহ্‌র খাদ্য কোরবানী করে; সে তোমার কাছে পবিত্র হবে; কেননা তোমাদের পবিত্রকারী মাবুদ আমি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্ররূপে তাদের বিবেচনা করো, কারণ তোমাদের ঈশ্বরের উদ্দেশে তারা ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করে। তাদের পবিত্র বলে বিবেচনা করো, কেননা সদাপ্রভু পবিত্র—আমি তোমাদের পবিত্র করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি তাহাকে পবিত্র রাখিবে; কারণ সে তোমার ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ করে; সে তোমার নিকটে পবিত্র হইবে; কেননা তোমাদের পবিত্রকারী সদাপ্রভু আমি পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি তাহাকে পবিত্র রাখিবে; কারণ সে তোমার ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ করে; সে তোমার নিকটে পবিত্র হইবে; কেননা তোমাদের পবিত্রকারী সদাপ্রভু আমি পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েলীয়েরা, তোমরাও পুরোহিতদেরকে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করে রাখা লোক হিসাবে দেখবে, কারণ তারা তোমাদের ঈশ্বরের উদ্দেশে খাবার উৎসর্গ করবার কাজ করে। আলাদা করে রাখা লোক বলেই তাদের দেখতে হবে, কারণ আমি সদাপ্রভু নিজেই পবিত্র এবং আমিই তোমাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে বনি-ইসরাইলরা, তোমরাও ইমামদেরকে পাক-পবিত্র লোক হিসাবে দেখবে, কারণ তারা তোমাদের আল্লাহ্‌র উদ্দেশে খাবার কোরবানী দেবার কাজ করে। পাক-পবিত্র লোক বলেই তাদের দেখতে হবে, কারণ আমি মাবুদ নিজেই পবিত্র এবং আমিই তোমাদের পাক-পবিত্র করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তাকে পবিত্র রাখবে, কেননা সে তোমাদের ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে। তোমরা তাকে পবিত্র বলে গণ্য করবে, কারণ আমি প্রভু পরমেশ্বর তোমাদের পবিত্র করি, আমি পবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই যাজককে সম্মান করবে কারণ সে ঈশ্বরের কাছে পবিত্র রুটি নিয়ে যায়| সে তোমাদের কাছে পবিত্র বলে গণ্য হবে, কারণ আমি পবিত্র! আমিই প্রভু এবং আমি তোমাদের পবিত্র করি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তুমি তাকে পবিত্র রাখবে; কারণ সে তোমার ঈশ্বরের খাদ্য উৎসর্গ করে; সে তোমার কাছে পবিত্র হবে; কারণ তোমাদের পবিত্রকারী সদাপ্রভু আমি পবিত্র।