Leviticus 21:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোন ইমামের কন্যা যদি জেনা করে নিজেকে নাপাক করে তবে সে তার পিতাকে নাপাক করে; তাকে আগুনে পুড়িয়ে দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো যাজকের মেয়ে বেশ্যা হয়ে নিজেকে কলুষিত করে, সে তার বাবাকে লজ্জা দেয়, তাকে অবশ্যই আগুনে জ্বালিয়ে দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কোন যাজকের কন্যা যদি ব্যভিচার ক্রিয়া দ্বারা আপনাকে অপবিত্রা করে, তবে সে আপন পিতাকে অপবিত্র করে; তাহাকে অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কোন যাজকের কন্যা যদি ব্যভিচার ক্রিয়া দ্বারা আপনাকে অপবিত্র করে, তবে সে আপন পিতাকে অপবিত্র করে; তাহাকে অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন পুরোহিতের মেয়ের যদি বেশ্যাগিরির দরুন পতন হয় তবে সে তার বাবাকেই আলাদা করা অবস্থা থেকে সাধারণ অবস্থায় নামিয়ে আনে। সেই মেয়েকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন ইমামের মেয়ের যদি বেশ্যাগিরির দরুন পতন হয় তবে সে তার পিতাকেই পাক-পবিত্র অবস্থা থেকে সাধারণ অবস্থায় নামিয়ে আনে। সেই মেয়েকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন পুরোহিতের কন্যা বারবণিতার বৃত্তি গ্রহণ করে নিজেকে অশুচি করে তাহলে তার পিতাও অশুচি হবে। সেই কন্যাকে আগুনে পুড়িয়ে মারতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন যাজকের মেয়ে বারবণিতা হয়ে নিজেকে অশুচি করলে, সে তার পিতার লজ্জার কারণ হয় সুতরাং তাকে অবশ্যই আগুনে দগ্ধ হতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কোনো যাজকের মেয়ে যদি ব্যভিচার কাজ দ্বারা নিজেকে অপবিত্র করে, তবে সে নিজের বাবাকে অপবিত্র করে; তাকে আগুনে পুড়িয়ে দিতে হবে।