Leviticus 22:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্য বংশীয় কোন লোক পবিত্র বস্তু ভোজন করবে না; ইমামের বাড়িতে বাসকারী অন্য কেউ কিংবা বেতনজীবী কেউ পবিত্র বস্তু ভোজন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যাজকীয় পরিবারের বহির্ভূত কেউ পবিত্র নৈবেদ্য ভোজন করতে পারবে না, অথবা যাজকের কোনো অতিথি কিংবা বেতনজীবী কর্মী এই খাদ্যের অংশীদার হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্য বংশীয় কোন লোক পবিত্র বস্তু ভোজন করিবে না; যাজকের গৃহপ্রবাসী কিম্বা বেতনজীবী কেহ পবিত্র বস্তু ভোজন করিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্য বংশীয় কোন লোক পবিত্র বস্তু ভোজন করিবে না; যাজকের গৃহপ্রবাসী কিম্বা বেতনজীবী কেহ পবিত্র বস্তু ভোজন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পুরোহিতের পরিবারের লোক ছাড়া আর কেউ উৎসর্গ করা পবিত্র জিনিস খেতে পারবে না। পুরোহিতের কোন অতিথি বা মজুর তা খেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইমামের পরিবারের লোক ছাড়া আর কেউ কোরবানী দেওয়া পবিত্র জিনিস খেতে পারবে না। ইমামের কোন মেহমান বা মজুর তা খেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্য কোন লোক এই পবিত্র প্রসাদ গ্রহণ করতে পারবে না। পুরোহিতের কোন বিদেশী অতিথি কিম্বা বেতনভোগী কর্মচারী এই পবিত্র প্রসাদ গ্রহণ করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবলমাত্র যাজকদের পরিবারের লোকরাই পবিত্র খাদ্য আহার করতে পারে| যাজকের সঙ্গে বসবাসকারী একজন প্রবাসী অথবা একজন ভাড়াটে কর্মী অবশ্যই কোন পবিত্র খাদ্য খেতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্য বংশীয় কোন লোক পবিত্র বস্তু খাবে না; যাজকের ঘরের অতিথিরা কিংবা বেতনজীবী কেউ পবিত্র বস্তু খাবে না।