Leviticus 22:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইমাম নিজের টাকা দিয়ে যে কোন ব্যক্তিকে ক্রয় করে, সে তা ভোজন করবে এবং তার বাড়িতে জন্মগ্রহণ করেছে এমন লোকেরাও তার অন্ন ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি যাজক টাকা দিয়ে এক ক্রীতদাস ক্রয় করে, অথবা তার বাড়িতে কোনো ক্রীতদাসের জন্ম হয়, তাহলে ক্রীতদাস সেই খাদ্য ভোজন করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাজক নিজ রৌপ্য দিয়া যে কোন ব্যক্তিকে ক্রয় করে, সে তাহা ভোজন করিবে; এবং তাহার গৃহজাত লোকেরাও তাহার অন্ন ভোজন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাজক নিজ রৌপ্য দিয়া যে কোন ব্যক্তিকে ক্রয় করে, সে তাহা ভোজন করিবে, এবং তাহার গৃহজাত লোকেরাও তাহার অন্ন ভোজন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পুরোহিতের কেনা কোন দাস এবং তার বাড়ীতে জন্মেছে এমন কোন দাস তা খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইমামের কেনা কোন গোলাম এবং তার বাড়ীতে জন্মেছে এমন কোন গোলাম তা খেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পুরোহিত অর্থমূল্যে কোন লোককে কিনে থাকলে সেই ক্রীতদাস তা ভোজন করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি যাজক তার নিজের অর্থে একজন লোককে ভৃত্য হিসেবে কেনে, সেই ব্যক্তি তখন পবিত্র জিনিসগুলির কিছুটা আহার করতে পারে| ভৃত্যরা, যারা যাজকের বাড়ীতে জন্মায় তারাও যাজকের খাদ্যের কিছুটা খেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যাজক নিজে রূপা দিয়ে যে কোন ব্যক্তিকে কেনে সে তা খাবে এবং তার ঘরের লোকেরাও তার অন্ন খাবে।