Leviticus 22:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইমামের কন্যা যদি বিধবা কিংবা পরিত্যক্তা হয়, আর তার সন্তান না থাকে এবং সে পুনর্বার এসে বাল্যকালের মত পিতার বাড়িতে বাস করে তবে সে পিতার অন্ন ভোজন করবে, কিন্তু অন্য বংশীয় কোন লোক তা ভোজন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যাজকের মেয়ে যদি বিধবা হয়, অথবা তার বিবাহবিচ্ছেদ হয়ে থাকে, অথচ সন্তান না থাকে এবং তার যৌবন থাকাকালীন বাবার বাড়িতে বসবাস করতে সে ফিরে আসে, তাহলে সে তার বাবার খাদ্য ভোজন করবে। অন্যদিকে, কোনো অস্বীকৃত মানুষ ভোজন করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাজকের কন্যা যদি বিধবা কিম্বা ত্যক্তা হয়, আর তাহার সন্তান না থাকে, এবং সে পুনর্ব্বার আসিয়া বাল্যাবস্থার ন্যায় পিতৃগৃহে বাস করে, তবে সে পিতার অন্ন ভোজন করিবে, কিন্তু অন্য বংশীয় কোন লোক তাহা ভোজন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাজকের কন্যা যদি বিধবা কিম্বা ত্যক্তা হয়, আর তাহার সন্তান না থাকে, এবং সে পুনর্বার আসিয়া বাল্যাবস্থার ন্যায় পিতৃগৃহে বাস করে, তবে সে পিতার অন্ন ভোজন করিবে, কিন্তু অন্য বংশীয় কোন লোক তাহা ভোজন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পুরোহিতের কোন বিধবা মেয়ে কিম্বা স্বামীর ছেড়ে দেওয়া সন্তানহীন মেয়ে যদি বাবার বাড়ীতে আগের মত থাকবার জন্য ফিরে আসে তবে সে তার পিতার খাবারের অংশ পাবে। পুরোহিতের পরিবারের নয় এমন কেউ তা খেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইমামের কোন বিধবা মেয়ে কিংবা স্বামীর ছেড়ে দেওয়া সন্তানহীন মেয়ে যদি পিতার বাড়ীতে আগের মত থাকবার জন্য ফিরে আসে তবে সে তার পিতার খাবারের অংশ পাবে। ইমামের পরিবারের নয় এমন কেউ তা খেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পুরোহিতের কন্যা যদি বিধবা কিম্বা স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান হয় এবং সে যদি আবার পিত্রালয়ে ফিরে এসে বাল্যকালের মতই বসবাস করে তাহলে সে পৈতৃক অন্ন গ্রহণ করতে পারবে। কিন্তু অন্য গোত্রের কোন লোক তা ভোজন করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকের মেয়ে বিধবা হলে অথবা সে স্বামী পরিত্যক্তা হলে, যদি তাকে সাহায্য করার মত কোন সন্তানসন্ততি না থাকে এবং সে যেখানে বাল্যকাল কাটিয়েছে সেই পিত্রালযে ফিরে আসে, তাহলে সে তার পিতার খাদ্য কিছুটা খেতেও পারে| তাছাড়া কেবলমাত্র যাজকের পরিবারের লোকরা এই খাদ্য খেতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যাজকের মেয়ে যদি বিধবা কিংবা পরিত্যক্তা হয়, আর তার সন্তান না থাকে এবং সে আবার এসে ছোটবেলার মত বাবার ঘরে বাস করে, তবে সে বাবার অন্ন খাবে, কিন্তু অন্য বংশীয় কোন লোক তা খাবে না।