Leviticus 22:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কেউ ভুলবশত পবিত্র বস্তু ভোজন করে তবে সে সেরকম পবিত্র বস্তু ও তার সঙ্গে আরও পাঁচ ভাগের এক ভাগ ইমামকে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কেউ ভুলবশত পবিত্র নৈবেদ্য ভোজন করে, তাহলে ওই নৈবেদ্যের পক্ষে সে যাজককে ক্ষতিপূরণ দেবে। খাদ্যমানের পঞ্চমাংশ সে সংযোজিত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কেহ প্রমাদ বশতঃ পবিত্র বস্তু ভোজন করে, তবে সে সেইরূপ পবিত্র বস্তু ও তাহার পঞ্চমাংশ অধিক করিয়া যাজককে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কেহ ভুল বশতঃ পবিত্র বস্তু ভোজন করে, তবে সে সেইরূপ পবিত্র বস্তু ও তাহার পঞ্চমাংশ অধিক করিয়া যাজককে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি সে ভুল করে উৎসর্গ করা পবিত্র জিনিস খেয়ে ফেলে তবে সে পুরোহিতকে ক্ষতিপূরণ দেবে। সেই জিনিসের দামের সংগে তাকে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি সে ভুল করে কোরবানী দেওয়া পবিত্র জিনিস খেয়ে ফেলে তবে সে ইমামকে ক্ষতিপূরণ দেবে। সেই জিনিসের দামের সংগে তাকে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ ভুলবশতঃ পবিত্র প্রসাদ ভোজন করে তাহলে সে পবিত্র প্রসাদ এবং এক পঞ্চমাংশের মূল্য পুরোহিতকে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একজন মানুষ ভুল করে পবিত্র খাদ্যের কিছুটা খেতে পারে| সেই ব্যক্তি অবশ্যই সেই পরিমাণ খাদ্যের দাম যাজককে দেবে এবং সে অবশ্যই খাদ্যের দামের ওপর আরো পঞ্চমাংশ দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কেউ না জেনে পবিত্র বস্তু খায়, তবে সে সেভাবে পবিত্র বস্তু ও তার পঞ্চমাংশ বেশী করে যাজককে দেবে।