Leviticus 22:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইল তাদের যে যে পবিত্র বস্তু মাবুদের উদ্দেশে নিবেদন করে, ইমামেরা তা নাপাক করবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর উদ্দেশে ইস্রায়েলীদের উৎসর্গীকৃত পবিত্র নৈবেদ্য যাজক কিছুতেই কালিমালিপ্ত করবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের যে যে পবিত্র বস্তু সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করে, [যাজকেরা] তাহা অপবিত্র করিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের যে যে পবিত্র বস্তু সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করে, [যাজকেরা] তাহা অপবিত্র করিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর উদ্দেশে ইস্রায়েলীয়দের উৎসর্গ করা পবিত্র জিনিস অন্যদের খেতে দিয়ে পুরোহিতেরা যেন তার পবিত্রতা নষ্ট না করে আর এইভাবে তাদের দোষী করে ক্ষতিপূরণ দেবার দায়ে না ফেলে। আমি সদাপ্রভুই তাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের উদ্দেশে বনি-ইসরাইলদের কোরবানী দেওয়া পবিত্র জিনিস অন্যদের খেতে দিয়ে ইমামেরা যেন তার পবিত্রতা নষ্ট না করে আর এইভাবে তাদের দোষী করে ক্ষতিপূরণ দেবার দায়ে না ফেলে। আমি মাবুদই তাদের পাক-পবিত্র করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলী প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে সব পবিত্র নৈবেদ্য উৎসর্গ করবে, পুরোহিতরা তা অপবিত্র করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকরা প্রভুকে যে সব উপহার দান করে তা হবে পবিত্র; সুতরাং যাজক অবশ্যই সেই পবিত্র জিনিসগুলিকে অপবিত্র করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েল-সন্তানেরা নিজেদের যে যে পবিত্র বস্তু সদাপ্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করে, যাজকেরা তা অপবিত্র করবে না,”