Leviticus 22:16 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাদেরকে ওদের পবিত্র বস্তু ভোজন দ্বারা দোষ-কোরবানীর দায়ে ভারগ্রস্ত করবে না; কেননা আমি মাবুদ তাদের পবিত্রকারী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্র খাদ্য লোকদের ভোজন করতে দেবে না, যেন এর বিনিময়ে তাদের ওপরে অপরাধ না বর্তায়। আমি সদাপ্রভু, যিনি তাদের পবিত্র করেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহাদিগকে উহাদের পবিত্র বস্তু ভক্ষণ দ্বারা দোষজনক অপরাধরূপ ভারে ভারগ্রস্থ করিবে না; কেননা আমি সদাপ্রভু তাহাদের পবিত্রকারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহাদিগকে উহাদের পবিত্র বস্তু ভক্ষণ দ্বারা দোষজনক অপরাধরূপ ভারে ভারগ্রস্ত করিবে না; কেননা আমি সদাপ্রভু তাহাদের পবিত্রকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা কোন লোককে পবিত্র প্রসাদ খেতে দিয়ে তাকে অপরাধী ও দণ্ডার্হ করবে না, কেননা আমি প্রভু পরমেশ্বর, আমিই তাদের পবিত্র করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি যাজকরা সেই সমস্ত পবিত্র নৈবেদ্যগুলিকে অপবিত্র হিসেবে বিবেচনা করে এবং সেগুলি খায়, তাহলে তা পাপ হিসেবে ধরা হবে| আমি প্রভু তাদের পবিত্র করি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাদের কে ওদের পবিত্র বস্তু খাওয়ার জন্য দোষজ নক অপরাধ স্বরূপ ভারগ্রস্ত করবে না; কারণ আমি সদাপ্রভু তাদের পবিত্রকারী।