Leviticus 22:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি হারুন, তার পুত্রদের ও সমস্ত বনি-ইসরাইলদেরকে বল, ইসরাইল জাতি কিংবা ইসরাইলের মধ্যে প্রবাসকারী যে কেউ তার উপহার কোরবানী করে, তাদের কোন মানতের কোরবানী হোক, বা নিজের ইচ্ছায় দেওয়া কোরবানী হোক, যা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী হিসেবে কোরবানী করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হারোণ, তার সব ছেলেদের ও সব ইস্রায়েলীর সঙ্গে তুমি কথা বলো এবং তাদের জানাও, ‘যদি তোমাদের কেউ, কিংবা ইস্রায়েলের কোনো একজন অথবা ইস্রায়েলে বসবাসকারী কোনো প্রবাসী মানত পূরণে অথবা স্বেচ্ছাদত্ত উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশে হোমার্থক বলি উৎসর্গ করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি হারোণকে, তাহার পুত্রগণকে ও সমস্ত ইস্রায়েল-সন্তানকে কহ, তাহাদিগকে বল, ইস্রায়েল-জাত কিম্বা ইস্রায়েলের মধ্যে প্রবাসকারী যে কেহ আপন উপহার উৎসর্গ করে, তাহাদের কোন মানতের বলি হউক, বা স্ব ইচ্ছায় দত্ত বলি হউক, যাহা সদাপ্রভুর উদ্দেশে হোমবলিরূপে উৎসর্গ করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি হারোণকে, তাহার পুত্রগণকে ও সমস্ত ইস্রায়েল-সন্তানকে কহ, তাহাদিগকে বল, ইস্রায়েল-জাত কিম্বা ইস্রায়েলের মধ্যে প্রবাসকারী যে কেহ আপন উপহার উৎসর্গ করে, তাহাদের কোন মানতের বলি হউক, বা স্ব ইচ্ছায় দত্ত বলি হউক, যাহা সদাপ্রভুর উদ্দেশে হোমবলিরূপে উৎসর্গ করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি হারোণ ও তার ছেলেদের এবং সমস্ত ইস্রায়েলীয়দের বল, কোন ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি মানত পূরণের জন্য কিম্বা নিজের ইচ্ছায় করা উৎসর্গ হিসাবে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের কোন দান নিয়ে আসে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি হারুন ও তার ছেলেদের এবং সমস্ত বনি-ইসরাইলদের বল, কোন ইসরাইলীয় কিংবা তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি মানত পূরণের জন্য কিংবা নিজের ইচ্ছায় করা কোরবানী হিসাবে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর কোন দান নিয়ে আসে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি হারোণকে, তার পুত্রদের এবং ইসরায়েলীদের বল, ইসরায়েলী কিংবা ইসরায়েলীদের মধ্যে প্রবাসী কোন ব্যক্তি যদি মানত শোধের জন্য কিংবা স্বেচ্ছায় প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করতে চায়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হারোণ এবং তার পুত্রদের এবং ইস্রায়েলের সমস্ত লোকদের বলো: ইস্রায়েলের একজন নাগরিক বা একজন বিদেশী নৈবেদ্য নিয়ে আসতে পারে| হতে পারে লোকটি যে বিশেষ প্রতিজ্ঞা করেছিল সেই উপহার তার জন্য, অথবা কোন বিশেষ নৈবেদ্য লোকটি আনতে চেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হারোণকে, তার ছেলেদেরকে ও সমস্ত ইস্রায়েল-সন্তানদেরকে, তাদেরকে বল, ইস্রায়েল-জাত কিংবা ইস্রায়েলের মধ্যে বসবাসকারী যে কেউ নিজের উপহার উৎসর্গ করে, তাদের কোনো মানতের বলি হোক, বা নিজের ইচ্ছায় দত্ত বলি হোক, যা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলিরূপে উৎসর্গ করে;