Leviticus 22:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তোমরা গ্রাহ্য হতে পার, তাই গরুর কিংবা ভেড়ার কিংবা ছাগলের মধ্য থেকে নিখুঁত পুরুষ পশু কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে একটি নির্দোষ বলদ, অথবা পুংমেষ কিংবা পুংছাগ তোমরা অবশ্যই উৎসর্গ করবে, যেন তোমাদের পক্ষে এই উৎসর্গ গৃহীত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তোমরা গ্রাহ্য হইতে পার, তাই গোরুর কিম্বা মেষের কিম্বা ছাগের মধ্য হইতে নির্দ্দোষ পুংপশু উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তোমরা গ্রাহ্য হইতে পার, তাই গরুর কিম্বা মেষের কিম্বা ছাগের মধ্য হইতে নির্দোষ পুংপশু উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সেটা হতে হবে একটা খুঁতহীন ষাঁড়, ভেড়া কিম্বা ছাগল। তা না হলে সেই উৎসর্গে তিনি তার উপর সন্তুষ্ট হবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সেটা হতে হবে একটা নিখুঁত ষাঁড়, ভেড়া কিংবা ছাগল। তা না হলে সেই কোরবানীতে তিনি তার উপর সন্তুষ্ট হবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে তা যাতে গ্রাহ্য হয় তার জন্য তোমরা গরু, ভেড়া কিম্বা ছাগলের পাল থেকে নিখুঁত পুং জাতীয় পশু উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ উপহারগুলি লোকরা আনে কারন তারা সত্যিই ঈশ্বরকে উপহার দিতে চায়| কিন্তু কোন নৈবেদ্য যাতে কোন দোষ আছে তা তোমরা অবশ্যই গ্রহণ করবে না| আমি সেই উপহারে খুশী হবো না| যদি সেই উপহার একটি ষাঁড় অথবা একটি মেষ বা একটি ছাগল হয় তাহলে সেই প্রাণী অবশ্যই পুরুষ হবে এবং সেটার মধ্যে যেন দোষ না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তোমরা গ্রাহ্য হতে পার, তাই গরুর কিংবা মেষের কিংবা ছাগলের মধ্য থেকে নির্দোষ পুরুষ পশু উৎসর্গ করবে।