Leviticus 22:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোন লোক যদি মানত পূর্ণ করার জন্য কিংবা নিজের ইচ্ছায় দেওয়া কোরবানীর জন্য গোমেষাদি পাল থেকে মঙ্গল-কোরবানী করে তবে গ্রাহ্য হবার জন্য তা নিখুঁত হবে; তাতে কোন খুঁত থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন কেউ কোনো মানত পূরণ করার জন্য অথবা স্বেচ্ছাদত্ত উপহারস্বরূপ সদাপ্রভুর উদ্দেশে ষাঁড় অথবা মেষ মঙ্গলার্থক বলিদানরূপে আনে, সেটি গৃহীত হওয়ার জন্য যেন নির্দোষ বা নিষ্কলঙ্ক হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কোন লোক যদি মানত পূর্ণ করিবার জন্য কিম্বা স্ব ইচ্ছায় দত্ত উপহারের জন্য গোমেষাদি পাল হইতে মঙ্গলার্থক বলি উৎসর্গ করে, তবে গ্রাহ্য হইবার নিমিত্তে তাহা নির্দ্দোষ হইবে; তাহাতে কোন দোষ থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কোন লোক যদি মানত পূর্ণ করিবার জন্য কিম্বা স্ব ইচ্ছায় দত্ত উপহারের জন্য গোমেষাদি পাল হইতে মঙ্গলার্থক বলি উৎসর্গ করে, তবে গ্রাহ্য হইবার নিমিত্তে তাহা নির্দোষ হইবে; তাহাতে কোন দোষ থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ মানত পূরণের জন্য কিম্বা নিজের ইচ্ছায় করা উৎসর্গ হিসাবে সদাপ্রভুর কাছে যোগাযোগ-উৎসর্গ করতে চায় এবং তার জন্য গরু, ভেড়া বা ছাগল নিয়ে আসে তবে সেটা হতে হবে খুঁতহীন। তার দেহে কোন খুঁত থাকলে সেটা উৎসর্গ হিসাবে গ্রহণযোগ্য হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ মানত পূরণের জন্য কিংবা নিজের ইচ্ছায় করা কোরবানী হিসাবে মাবুদের কাছে যোগাযোগ-কোরবানী দিতে চায় এবং তার জন্য গরু, ভেড়া বা ছাগল নিয়ে আসে তবে সেটা হতে হবে নিখুঁত। তার দেহে কোন খুঁত থাকলে সেটা কোরবানী হিসাবে গ্রহণযোগ্য হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন লোক যদি মানত শোধের জন্য কিম্বা স্বেচ্ছায় তার গরু ভেড়ার পাল থেকে স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করে, তাহলে তা যাতে গ্রাহ্য হয় তার জন্য সেটি নিখুঁত হওয়া আবশ্যক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মানত পূর্ণ করার জন্য অথবা স্বেচ্ছায় যখন কোন ব্যক্তি প্রভুর কাছে মঙ্গল নৈবেদ্য আনে সেই নৈবেদ্য একটি ষাঁড় বা মেষ হতে পারে; কিন্তু সেটা যেন স্বাস্থ্যবান হয়| সেই প্রাণীটির মধ্যে অবশ্যই যেন কোন দোষ না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কোনো লোক যদি মানত পূর্ণ করবার জন্য কিংবা নিজের ইচ্ছায় দেওয়া উপহারের জন্য গরু ভেড়ার পাল থেকে মঙ্গলের জন্য বলি উৎসর্গ করে, তবে গ্রাহ্য হবার জন্য তা নির্দোষ হবে; তাতে কোনো দোষ থাকবে না।