Leviticus 22:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি যে সব গরু কিংবা ভেড়ার শরীরের কোন অংশ অস্বাভাবিক ভাবে বড় কিংবা ছোট হলে তা স্বেচ্ছাদত্ত উপহার হিসেবে কোরবানী করতে পার, কিন্তু মানতের জন্য তা কবুল করা হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যদিকে, একটি গরু অথবা একটি মেষ স্বেচ্ছাদত্ত উপহাররূপে উৎসর্গ করতে পারো, এগুলি বিকলাঙ্গ অথবা বুদ্ধিবিহীন বিশিষ্ট হতে পারে, কিন্তু কোনো মানত পূরণের জন্য এই উপহার গৃহীত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি অধিকাঙ্গ কি হীনাঙ্গ গোরু কিম্বা মেষ স্ব ইচ্ছায় দত্ত উপহাররূপে উৎসর্গ করিতে পার, কিন্তু মানতের কারণ তাহা গ্রাহ্য হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি অধিকাঙ্গ কি হীনাঙ্গ গরু কিম্বা মেষ স্ব ইচ্ছায় দত্ত উপহাররূপে উৎসর্গ করিতে পার, কিন্তু মানতের কারণ তাহা গ্রাহ্য হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে গরু বা ভেড়ার দেহের কোন অংশ অস্বাভাবিক ভাবে লম্বা বা খাটো তেমন গরু বা ভেড়া নিজের ইচ্ছায় করা উৎসর্গের মধ্যে থাকতে পারে, তবে মানত পূরণ করবার উৎসর্গ হিসাবে তা গ্রহণ করা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে গরু বা ভেড়ার দেহের কোন অংশ অস্বাভাবিক ভাবে লম্বা বা খাটো তেমন গরু বা ভেড়া নিজের ইচ্ছায় করা কোরবানীর মধ্যে থাকতে পারে, তবে মানত পূরণ করবার কোরবানী হিসাবে তা গ্রহণ করা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অস্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গ বিশিষ্ট কোন বৃষ বা মেষ তোমরা স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্যস্বরূপ উৎসর্গ করতে পার কিন্তু মানত শোধের জন্য তা গ্রাহ্য হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কখনও কখনও একটি ষাঁড় বা একটি মেষশাবকের একটা পা থাকে ইস্রায়েলে খুব লম্বা অথবা একটা পায়ের পাতা ইস্রায়েলে ঠিক মত গজায় নি| যদি কোন ব্যক্তি সেই প্রাণীকে প্রভুর কাছে বিশেষ উপহার হিসেবে দিতে চায়, তাতে এটা গৃহীত হবে, কিন্তু এটা লোকটির বিশেষ প্রতিশ্রুতির অর্পণ হিসেবে গৃহীত হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি অধিকাংশ কি হীনাঙ্গ গরু কিম্বা মেষ স্ব-ইচ্ছায় দত্ত উপহাররূপে উৎসর্গ করিতে পার, কিন্তু মানতের কারণ তা গ্রাহ্য হইবে না।