Leviticus 22:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কোন পশুর অণ্ডকোষ থেঁৎলে কিংবা পিষে কিংবা ছিঁড়ে কিংবা কেটে গিয়ে থাকে তবে সেগুলোকে মাবুদের উদ্দেশে কোরবানী করো না; তোমাদের দেশে এরকম করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর উদ্দেশে এমন কোনো পশু উৎসর্গ করবে না, যার অণ্ডকোষ থেঁতলানো, চূর্ণ অথবা বিদীর্ণ। তোমাদের দেশে তোমরা এই কাজ কখনও করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মর্দ্দিত কিম্বা পিষিত কিম্বা ভগ্ন কিম্বা ছিন্নমুষ্ক কিছুই সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিও না; তোমাদের দেশে এইরূপ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মর্দিত কিম্বা পিষিত কিম্বা ভগ্ন কিম্বা ছিন্নমুষ্ক কিছুই সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিও না; তোমাদের দেশে এইরূপ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন পশুর অণ্ডকোষ যদি থেঁৎলে কিম্বা পিষে কিম্বা ছিঁড়ে কিম্বা কেটে গিয়ে থাকে তবে তা তোমরা সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ কোরো না। তোমাদের নিজেদের দেশে গিয়েও তোমরা তা কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন পশুর অণ্ডকোষ যদি থেঁৎলে কিংবা পিষে কিংবা ছিঁড়ে কিংবা কেটে গিয়ে থাকে তবে তা তোমরা মাবুদের উদ্দেশে কোরবানী দিয়ো না। তোমাদের নিজেদের দেশে গিয়েও তোমরা তা কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিকৃত যৌনাঙ্গ বিশিষ্ট কোন পশু তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলিরূপে উৎসর্গ করবে না। এইরূপ বলিদান তোমাদের দেশে নিষিদ্ধ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন প্রাণীর কালশিরে পড়া, চূর্ণ বা ছিন্ন বিচ্ছিন্ন অণ্ডকোষ থাকলে তা তোমরা প্রভুর প্রতি উৎসর্গ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর থেঁতলানো কিম্বা নিষ্পিষ্ট কিম্বা ভাঙ্গা কিম্বা বিদীর্ণ হওয়া কিছুই সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করিও না; তোমাদের দেশে এইরূপ কোরো না।