Leviticus 22:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিদেশীর হাত থেকেও এই রকম পশু নিয়ে আল্লাহ্র উদ্দেশে ভক্ষ্যরূপে কোরবানী করো না, কেননা তাদের শরীরে খুঁত আছে, সুতরাং তাদের মধ্যে খুঁত আছে বলে সেসব তোমাদের পক্ষে কবুল করা হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো বিদেশির নিকট থেকে এই ধরনের পশু তোমরা কখনও গ্রহণ করবে না এবং ভক্ষ-নৈবেদ্য স্বরূপ তোমার ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করবে না। তোমাদের পক্ষে সেগুলি গৃহীত হবে না, কারণ সেগুলি বিকৃত ও খুঁতযুক্ত।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিদেশীর হস্ত হইতেও এ সকলের মধ্যে কিছু লইয়া ঈশ্বরের ভক্ষ্যরূপে উৎসর্গ করিও না, কেননা তাহাদের অঙ্গের দোষ আছে, সুতরাং তাহাদের মধ্যে দোষ আছে; তাহারা তোমাদের পক্ষে গ্রাহ্য হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিদেশীর হস্ত হইতেও এই সকলের মধ্যে কিছু লইয়া ঈশ্বরের ভক্ষ্যরূপে উৎসর্গ করিও না, কেননা তাহাদের অঙ্গের দোষ আছে, সুতরাং তাহাদের মধ্যে দোষ আছে; তাহারা তোমাদের পক্ষে গ্রাহ্য হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য জাতির কোন লোকের হাত থেকে তোমরা এই রকম পশু নিয়ে তোমাদের ঈশ্বরের উৎসর্গ করা খাবার হিসাবে ব্যবহার করতে পারবে না। সেগুলোতে খুঁত এবং দোষ রয়েছে বলে তাতে তোমাদের কোন উপকার হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য জাতির কোন লোকের হাত থেকে তোমরা এই রকম পশু নিয়ে তোমাদের আল্লাহ্র কোরবানী দেওয়া খাবার হিসাবে ব্যবহার করতে পারবে না। সেগুলোতে খুঁত এবং দোষ রয়েছে বলে তাতে তোমাদের কোন উপকার হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদেশীদের কাছ থেকে এই ধরণের কোন পশু সংগ্রহ করেও তোমরা তোমাদের ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করবে না। কারণ তাদের অঙ্গ খুঁত বিশিষ্ট এবং এই খুঁতের জন্য তা তোমাদের স্বপক্ষে গ্রাহ্য হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা বিদেশীদের কাছ থেকে প্রভুর প্রতি নৈবেদ্য হিসাবে অবশ্যই কোন প্রাণী গ্রহণ করবে না, কারণ প্রাণীগুলি কোনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের মধ্যে কোন দোষ থাকতে পারে; তারা গৃহীত হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বিদেশীর হাত থেকেও এ সকলের মধ্যে কিছু নিয়ে ঈশ্বরের নৈবেদ্যরূপে উৎসর্গ করিও না, কারণ তাদের অঙ্গ গের দোষ আছে, সুতরাং তাদের মধ্যে দোষ আছে; তারা তোমাদের পক্ষে গ্রাহ্য হবে না।