Leviticus 22:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গরু, বা ভেড়া, বা ছাগল জন্মগ্রহণ করলে পর সাত দিন পর্যন্ত মায়ের সঙ্গে থাকবে; পরে অষ্টম দিন থেকে তা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহারের জন্য কবুল করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন কোনো বাছুর, মেষশাবক অথবা ছাগল জন্মাবে, তার মায়ের সঙ্গে তাকে সাত দিন থাকতে হবে। অষ্টম দিন থেকে ওই শাবক হোমার্থক বলিরূপে সদাপ্রভুর উদ্দেশে গৃহীত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কি মেষ, কি ছাগল জন্মিলে পর সাত দিন পর্য্যন্ত মাতার সহিত থাকিবে; পরে অষ্টম দিবসাবধি তাহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের নিমিত্তে গ্রাহ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গরু, কি মেষ, কি ছাগল জন্মিলে পর সাত দিন পর্যন্ত মাতার সহিত থাকিবে; পরে অষ্টম দিবসাবধি তাহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের নিমিত্তে গ্রাহ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“জন্মের পরে গরু, ভেড়া বা ছাগলের বাচ্চাকে তার মায়ের সংগে সাত দিন পর্যন্ত থাকতে দিতেই হবে। আট দিনের দিন থেকে সেগুলো সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ হিসাবে গ্রহণযোগ্য হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“জন্মের পরে গরু, ভেড়া বা ছাগলের বাচ্চাকে তার মায়ের সংগে সাত দিন পর্যন্ত থাকতে দিতেই হবে। আট দিনের দিন থেকে সেগুলো মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী হিসাবে গ্রহণযোগ্য হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গরু, ভেড়া কিম্বা ছাগলের বাচ্চা হলে সাতদিন সেটি তার মায়ের কাছে থাকবে। অষ্টম দিনে সেটি প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলির জন্য গ্রাহ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন একটি বাছুর বা একটি মেষ অথবা একটি ছাগল জন্মাবে, সে অবশ্যই তার মায়ের সঙ্গে সাত দিন থাকবে| তারপর আট দিনের দিন এবং পরে এই প্রাণী প্রভুর কাছে অগ্নি প্রদত্ত নৈবেদ্য হিসেবে গ্রহণ যোগ্য হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গরু, কি মেষ, কি ছাগল জন্মিলে পর সাত দিন পর্যন্ত মায়ের সঙ্গে থাকবে; পরে অষ্টম দিন থেকে তা সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহারের জন্যে গ্রাহ্য হবে।