Leviticus 22:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে সময়ে তোমরা মাবুদের উদ্দেশে শুকরিয়া-কোরবানী করবে, সেই সময় গ্রাহ্য হবার জন্যই তা কোরবানী করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন সদাপ্রভুর উদ্দেশে তোমরা ধন্যবাদের উপহার বলি দেবে, এমনভাবে সেই বলি দিতে হবে, যেন তোমাদের পক্ষে তা গৃহীত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সময়ে তোমরা সদাপ্রভুর উদ্দেশে স্তবার্থক বলি উৎসর্গ করিবে, তৎকালে গ্রাহ্য হইবার জন্যই তাহা উৎসর্গ করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সময়ে তোমরা সদাপ্রভুর উদ্দেশে স্তবার্থক বলি উৎসর্গ করিবে, তৎকালে গ্রাহ্য হইবার জন্যই তাহা উৎসর্গ করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর উদ্দেশে যদি তোমরা কোন কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান কর তবে তা এমনভাবে করতে হবে যাতে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের উদ্দেশে যদি তোমরা কোন কৃতজ্ঞতা-কোরবানী দাও তবে তা এমনভাবে করতে হবে যাতে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যখন কৃতজ্ঞতা নিবেদনের বলি উৎসর্গ করবে, তখন তা যাতে গ্রাহ্য হয় সেইভাবে উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি তোমরা কিছু বিশেষ ধরণের ধন্যবাদসূচক নৈবেদ্য প্রভুকে দিতে চাও, তাহলে তোমরা সেই উপহার দানের ব্যাপারে স্বাধীন| কিন্তু অবশ্যই তোমরা এটা এমনভাবে করবে ইস্রায়েলে ঈশ্বরকে খুশী করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে দিনের তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে স্তবার্থক বলি উৎসর্গ করবে, সেইদিনের গ্রাহ্য হবার জন্যই তা উৎসর্গ কোরো।