Leviticus 22:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদেরকে বল, পুরুষানুক্রমে তোমাদের বংশের মধ্যে যে কেউ নাপাক হয়ে পবিত্র বস্তুর কাছে, অর্থাৎ বনি-ইসরাইল কর্তৃক মাবুদের উদ্দেশে পবিত্রীকৃত বস্তুর কাছে যাবে, সেই ব্যক্তি আমার সম্মুখ থেকে উচ্ছিন্ন হবে; আমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাদের বলো, ‘আগামী প্রজন্মগুলিতে তোমাদের বংশধরদের মধ্যে কেউ যদি আনুষ্ঠানিকভাবে অশুচি থাকে এবং তবুও সদাপ্রভুর উদ্দেশে ইস্রায়েলীদের উৎসর্গীকৃত পবিত্র উপহারগুলির কাছে সে আসে, তাহলে আমার সামনে থেকে সেই ব্যক্তি উচ্ছিন্ন হবে। আমি সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি উহাদিগকে বল, পুরুষানুক্রমে তোমাদের বংশের মধ্যে যে কেহ অশুচি হইয়া পবিত্র বস্তুর নিকটে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণ কর্ত্তৃক সদাপ্রভুর উদ্দেশে পবিত্রীকৃত বস্তুর নিকটে যাইবে, সেই প্রাণী আমার সম্মুখ হইতে উচ্ছিন্ন হইবে; আমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি উহাদিগকে বল, পুরুষানুক্রমে তোমাদের বংশের মধ্যে যে কেহ অশুচি হইয়া পবিত্র বস্তুর নিকটে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণ কর্তৃক সদাপ্রভুর উদ্দেশে পবিত্রীকৃত বস্তুর নিকটে যাইবে, সেই প্রাণী আমার সম্মুখ হইতে উচ্ছিন্ন হইবে; আমি সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাদের বলবে তাদের বংশধরদের মধ্যে যদি কেউ অশুচি অবস্থায় সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করা কোন পবিত্র জিনিসের কাছে আসে তবে তাকে আমার সামনে থেকে মুছে ফেলতে হবে। আমি সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাদের বলবে তাদের বংশধরদের মধ্যে যদি কেউ নাপাক অবস্থায় মাবুদের উদ্দেশে কোরবানী দেওয়া কোন পবিত্র জিনিসের কাছে আসে তবে তাকে আমার সামনে থেকে মুছে ফেলতে হবে। আমি মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের বল, পুরুষানুক্রমে তাদের বংশের কেউ যদি অশুচি অবস্থায় ইসরায়েলী সমাজ কর্তৃক প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত পবিত্র বস্তুর সান্নিধ্যে যায়, তাহলে সেই ব্যক্তি আমার সম্মুখ থেকে উচ্ছিন্ন হবে। আমি প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন থেকে যদি তোমার উত্তরপুরুষদের মধ্যে থেকে কোন ব্যক্তি অশুচি অবস্থায় সেই সমস্ত জিনিস স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই আমার থেকে বিচ্ছিন্ন হবে| আমিই প্রভু!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ওকে বল, পুরুষানুক্রমে তোমাদের বংশের মধ্যে যে কেউ অশুচি হয়ে পবিত্র বস্তুর কাছে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানদের দ্বারা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্রকরা বস্তুর কাছে যাবে, সেই প্রাণী আমার সামনে থেকে বিচ্ছিন্ন হবে; আমি সদাপ্রভু।