Leviticus 22:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দিনেই তা ভোজন করতে হবে; তোমরা সকাল পর্যন্ত তার কিছু অবশিষ্ট রেখো না; আমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বলিদানের মাংস সেদিনই ভোজন করতে হবে; সকাল পর্যন্ত কিছু অবশিষ্ট রেখো না। আমি সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিনে তাহা ভোজন করিতে হইবে; তোমরা প্রাতঃকাল পর্য্যন্ত তাহার কিছু অবশিষ্ট রাখিও না; আমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিনে তাহা ভোজন করিতে হইবে; তোমরা প্রাতঃকাল পর্যন্ত তাহার কিছু অবশিষ্ট রাখিও না; আমি সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গের দিনেই তার মাংস খেয়ে ফেলতে হবে; পরের দিন সকাল পর্যন্ত তার কিছু রেখে দেওয়া চলবে না। আমি সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীর দিনেই তার গোশ্ত খেয়ে ফেলতে হবে; পরের দিন সকাল পর্যন্ত তার কিছু রেখে দেওয়া চলবে না। আমি মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিনই সেই বলির প্রসাদ ভক্ষণ করতে হবে, পরের দিন সকাল পর্যন্ত তার কিছুই অবশিষ্ট রাখবে না। আমি প্রভু পরমেশ্বর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সেদিন অবশ্যই গোটা প্রাণীটিকে ভক্ষণ করবে| পরের দিনের সকালের জন্য অবশ্যই কোন মাংস ফেলে রাখবে না| আমিই প্রভু!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের তা খেতে হবে; তোমরা সকাল পর্যন্ত তার কিছু বাকি রেখো না; আমি সদাপ্রভু।