Leviticus 22:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা আমার পবিত্র নাম নাপাক করো না; কিন্তু আমি বনি-ইসরাইলদের মধ্যে পবিত্ররূপে মান্য হব; আমি মাবুদ তোমাদের পবিত্রকারী;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পবিত্র নাম অপবিত্র করবে না। ইস্রায়েলীদের দ্বারা পবিত্ররূপে আমাকে স্বীকৃতি পেতেই হবে। আমি সদাপ্রভু, যিনি তোমাদের পবিত্র করেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা আমার পবিত্র নাম অপবিত্র করিও না; কিন্তু আমি ইস্রায়েল-সন্তানগণের মধ্যে পবিত্ররূপে মান্য হইব; আমি সদাপ্রভু তোমাদের পবিত্রকারী;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা আমার পবিত্র নাম অপবিত্র করিও না; কিন্তু আমি ইস্রায়েল-সন্তানগণের মধ্যে পবিত্ররূপে মান্য হইব; আমি সদাপ্রভু তোমাদের পবিত্রকারী;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আমার পবিত্র নামের পবিত্রতা নষ্ট কোরো না। তোমরা আমাকে পবিত্র বলে মান্য করবে। আমি সদাপ্রভুই তোমাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আমার পবিত্র নামের পবিত্রতা নষ্ট কোরো না। তোমরা আমাকে পবিত্র বলে মান্য করবে। আমি মাবুদই তোমাদের পাক-পবিত্র করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমার পবিত্র নাম কলঙ্কিত করবে না। ইসরায়েলীরা আমাকে পবিত্র বলে স্বীকার করবে। আমি প্রভু পরমেশ্বর, আমিই তোমাদের পবিত্র করেছি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার পবিত্র নামকে তোমরা শ্রদ্ধা দেখাবে| ইস্রায়েলের লোকরা অবশ্যই যেন আমাকে তাদের পবিত্র প্রভু হিসেবে মান্য করে| আমিই প্রভু যিনি তোমাদের পবিত্র করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা আমার পবিত্র নাম অপবিত্র কোরো না; কিন্তু আমি ইস্রায়েল-সন্তানদের মধ্যে পবিত্ররূপে মান্য হব; আমি সদাপ্রভু তোমাদের পবিত্রকারী;