Leviticus 22:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হারুন বংশের যদি কেউ কুষ্ঠী কিংবা প্রমেহী হয়, সে পাক-সাফ না হওয়া পর্যন্ত পবিত্র বস্তু ভোজন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি হারোণের কোনো এক বংশধরের সংক্রামক চর্মরোগ অথবা দেহের ক্ষরণ থাকে, পবিত্র নৈবেদ্য সে ভোজন করবে না, যতক্ষণ না সে শুচি হয়। সে অশুচি হবে, যদি মৃতদেহ দ্বারা কলুষিত কোনো বস্তু অথবা বীর্য নির্গমিত ব্যক্তিকে স্পর্শ করে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হারোণ বংশের যে কেহ কুষ্ঠী কিম্বা প্রমেহী হয়, সে শুচি না হওয়া পর্য্যন্ত পবিত্র বস্তু ভোজন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হারোণ বংশের যে কেহ কুষ্ঠী কিম্বা প্রমেহী হয়, সে শুচি না হওয়া পর্যন্ত পবিত্র বস্তু ভোজন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেহে চর্মরোগ নিয়ে কিম্বা অশুচি স্রাবের অবস্থায় হারোণের কোন বংশধর শুচি না হওয়া পর্যন্ত উৎসর্গ করা কোন পবিত্র জিনিস খেতে পারবে না। যদি সে মৃতদেহের ছোঁয়া-লাগা কোন অশুচি জিনিস ছুঁয়ে ফেলে কিম্বা যদি তার বীর্যপাত হয়ে থাকে কিম্বা কোন অশুচি ছোটখাটো প্রাণী বা অশুচি মানুষ সে ছুঁয়ে ফেলে- এক কথায় তার অশুচিতার কারণ যা-ই হোক না কেন, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। জলে স্নান না করা পর্যন্ত সে কোন উৎসর্গ করা পবিত্র জিনিস খেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গায়ে চর্মরোগ নিয়ে কিংবা নাপাক স্রাবের অবস্থায় হারুনের কোন বংশধর পাক-সাফ না হওয়া পর্যন্ত কোরবানী দেওয়া কোন পবিত্র জিনিস খেতে পারবে না। যদি সে মৃতদেহের ছোঁয়া-লাগা কোন নাপাক জিনিস ছুঁয়ে ফেলে কিংবা যদি তার বীর্যপাত হয়ে থাকে কিংবা কোন নাপাক ছোটখাটো প্রাণী বা নাপাক মানুষ সে ছুঁয়ে ফেলে- এক কথায় তার নাপাকীর কারণ যা-ই হোক না কেন, সে সন্ধ্যা পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে। পানিতে গোসল না করা পর্যন্ত সে কোন কোরবানী দেওয়া পবিত্র জিনিস খেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণের বংশধরদের মধ্যে কেউ যদি কুষ্ঠ বা প্রমেহ রোগাক্রান্ত হয়, তাহলে সে শুচি না হওয়া পর্যন্ত প্রসাদ গ্রহণ করতে পারবে না। মৃতদেহ সংশ্লিষ্ট কোন বস্তুর সংস্পর্শে যে অশুচি হয়েছে বা যার বীর্যস্খলন হয়েছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি হারোণের উত্তরপুরুষদের কারো কোন খারাপ চর্মরোগ থাকে বা যার নির্গমণ হয়েছে, সে পবিত্র না হওয়া পর্যন্ত পবিত্র খাদ্য খেতে পারবে না| ঐ নিয়ম যে কোন যাজকের পক্ষে প্রযোজ্য যে অশুচি থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণ বংশের যে কেউ কুষ্ঠ কিংবা প্রমেহ হয়, সে শুচি না হওয়া পর্যন্ত সদাপ্রভুর প্রতি উৎসর্গীকৃত পবিত্র কোনো বস্তু খাবে না।