Leviticus 22:6 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্পর্শকারী ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে এবং পানিতে তার শরীর ধুয়ে না নিলে পবিত্র বস্তু ভোজন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ধরনের দ্রব্যকে যে কেউ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি বিবেচিত হবে। সে কোনো পবিত্র নৈবেদ্য ভোজন করতেই পারবে না, যতক্ষণ না জলে স্নান করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্পর্শকারী ব্যক্তি সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে, এবং জলে আপন গাত্র ধৌত না করিলে পবিত্র বস্তু ভোজন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্পর্শকারী ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে, এবং জলে আপন গাত্র ধৌত না করিলে পবিত্র বস্তু ভোজন করিবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে এবং স্নান না করে সে প্রসাদ গ্রহণ করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি ঐ সমস্ত কিছুর যে কোন একটা স্পর্শ করে, সে সন্ধ্যা না হওয়া পর্যন্ত অশুচি থাকবে| সেই ব্যক্তি পবিত্র খাদ্যের কোন কিছু অবশ্যই খাবে না| এমন কি সে যদি জলে ধৌত হয়, তবু সে পবিত্র খাদ্য খেতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই স্পর্শকারী ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে এবং জলে নিজের শরীর না পরিষ্কার করলে পবিত্র বস্তু খাবে না।