Leviticus 22:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সূর্য অস্তগত হলে সে পাক-সাফ হবে; পরে পবিত্র বস্তু ভোজন করবে, কেননা ওগুলোই তার খাবার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্য অস্ত গেলে সে শুচিশুদ্ধ হবে এবং এরপরে পবিত্র নৈবেদ্য সে ভোজন করতে পারবে; কেননা সেগুলি তার খাদ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সূর্য্য অস্তগত হইলে সে শুচি হইবে; পরে পবিত্র বস্তু ভোজন করিবে, কেননা তাহা তাহার আহারীয় দ্রব্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সূর্য অস্তগত হইলে সে শুচি হইবে; পরে পবিত্র বস্তু ভোজন করিবে, কেননা তাহা তাহার আহারীয় দ্রব্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সূর্য ডুববার পর যখন সে শুচি হবে তখন সে তা খেতে পারবে, কারণ ওগুলোই তার খাবার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সূর্য ডুববার পর যখন সে পাক-সাফ হবে তখন সে তা খেতে পারবে, কারণ ওগুলোই তার খাবার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সূর্যাস্তের পর সে শুচি হবে, তখন সে প্রসাদ গ্রহণ করবে, কারণ তা-ই তার খাদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবলমাত্র সূর্য ডোবার পর সে শুচি হবে| তখন সে পবিত্র খাদ্য আহার করতে পারবে| কারণ সূর্যাস্তের পর সে শুচি এবং সেই খাদ্য তারই জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সূর্য্য অস্ত গেলে সে শুচি হবে; পরে পবিত্র বস্তু খাবে, কারণ তা তার খাবার জিনিস।