Leviticus 22:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম স্বয়ংমৃত কিংবা বিদীর্ণ পশুর গোশ্ত ভোজন করবে না; আমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো মৃত অথবা বন্যপশু দ্বারা ছিন্ন-বিচ্ছিন্ন কোনো প্রাণী সে কখনও ভোজন করবে না এবং এইভাবে নিজে অশুচি হবে না। আমি সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাজক স্বয়ংমৃত কিম্বা বিদীর্ণ পশুর মাংস ভোজন করিবে না; আমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক স্বয়ংমৃত কিম্বা বিদীর্ণ পশুর মাংস ভোজন করিবে না; আমি সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে কোন মরা পশু কিম্বা বুনো জন্তুতে ছিঁড়ে ফেলা পশুর মাংস খেয়ে নিজেকে অশুচি করতে পারবে না। আমি সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে কোন মরা পশু কিংবা বুনো জন্তুতে ছিঁড়ে ফেলা পশুর গোশ্ত খেয়ে নিজেকে নাপাক করতে পারবে না। আমি মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত বা বন্যজন্তুর দ্বারা নিহত কোন পশুর মাংস ভক্ষণ করে পুরোহিত নিজেকে অশুচি করবে না। আমি প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি একজন যাজক দেখে যে একটি প্রাণী নিজে নিজেই মারা গেছে বা বন্য প্রাণীদের দ্বারা নিহত হয়েছে, সে অবশ্যই সেই মৃত প্রাণীটিকে ভক্ষণ করবে না| যদি সেই ব্যক্তি সেই প্রাণীটিকে ভক্ষণ করে সে অশুচি হবে| আমিই প্রভু!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক নিজে থেকে মরা কিংবা বন্য পশুর দ্বারা মৃত পশুর মাংস খাবে না; আমি সদাপ্রভু।