Leviticus 22:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তারা আমার হুকুম পালন করুক; পাছে তা নাপাক করলে তারা তার দরুন গুনাহ্ বহন করে ও মারা পড়ে; আমি মাবুদ তাদের পবিত্রকারী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যাজকেরা আমার চাহিদাগুলি পূরণ করবে, যেন অপরাধী না হয় এবং সেগুলিকে অবজ্ঞা করে মারা না যায়। আমি সদাপ্রভু, যিনি তাদের পবিত্র করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাহারা আমার আদেশ পালন করুক; পাছে তাহা অপবিত্র করিলে তাহারা তৎপ্রযুক্ত পাপ বহন করে ও মারা পড়ে; আমি সদাপ্রভু তাহাদের পবিত্রকারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাহারা আমার আদেশ পালন করুক; পাছে তাহা অপবিত্র করিলে তাহারা তৎপ্রযুক্ত পাপ বহন করে ও মারা পড়ে; আমি সদাপ্রভু তাহাদের পবিত্রকারী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি পুরোহিতদের যে সব নির্দেশ দিয়েছি তা তাদের পালন করতে হবে। তা না করলে তারা দোষী হবে এবং অশুচি হওয়ার দরুন তারা মারা যাবে। আমি সদাপ্রভুই তাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি ইমামদের যে সব নির্দেশ দিয়েছি তা তাদের পালন করতে হবে। তা না করলে তারা দোষী হবে এবং নাপাক হওয়ার দরুন তারা মারা যাবে। আমি মাবুদই তাদের পাক-পবিত্র করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা আমার নির্দেশ পালন করবে, নচেৎ তারা দোষী হবে এবং আমার নাম কঙ্কলিত করার জন্য তাদের মৃত্য হবে। আমি প্রভু পরমেশ্বর, আমিই তাদের পবিত্র করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমাকে সেবা করার জন্য যাজকদের একটা বিশেষ সময় থাকবে| তারা অবশ্যই সেইসব সময় বিষয়ে সতর্ক থাকবে| তারা পবিত্র জিনিসগুলিকে অপবিত্র না করার বিষয়ে অবশ্যই সাবধান হবে| যদি তারা সাবধান হয় তাহলে তারা মারা যাবে না| আমি ঈশ্বর এই বিশেষ কাজের জন্য তাদের পৃথক করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তারা আমার আদেশ পালন করুক; অথবা তা অপবিত্র করলে তারা তার জন্য পাপ বহন করে ও মারা পড়ে; আমি সদাপ্রভু তাদের পবিত্রকারী।