Leviticus 23:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেদিন তোমরা ঐ আটি দোলাবে, সেই দিন মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য এক বছরের নিখুঁত একটি ভেড়ার বাচ্চা কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেদিন তোমরা বাঁধা আঁটি দোলাবে, সেদিন এক বর্ষীয় নির্দোষ মেষশাবক হোমবলিরূপে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে দিন তোমরা ঐ আটি দোলাইবে, সে দিন সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে একবর্ষীয় নির্দ্দোষ এক মেষশাবক উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে দিন তোমরা ঐ আটি দোলাইবে, সেই দিন সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে একবর্ষীয় নির্দোষ একটি মেষশাবক উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত যেদিন সেই আঁটি দোলাবে সেই দিন সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গ হিসাবে এক বছরের একটা খুঁতহীন ভেড়ার বাচ্চা তোমাদের উৎসর্গ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম যেদিন সেই আঁটি দোলাবে সেই দিন মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী হিসাবে এক বছরের একটা নিখুঁত ভেড়ার বাচ্চা তোমাদের কোরবানী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দিন তোমরা ঐ শস্যের আঁটি আরতি করে নিবেদন করবে, সেই দিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য এক বছর বয়সের একটি নিখুঁত মেষ শাবকও উৎসর্গ করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে দিন তোমরা শস্যের আঁটি দোলাবে, সেদিন তোমরা একটি এক বছর বয়সী পুরুষ মেষ উপহার দেবে| সেই মেষের মধ্যে যেন কোন দোষ না থাকে| ঐ মেষটি প্রভুর কাছে হোমবলির নৈবেদ্য হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে দিন তোমরা ঐ আঁটি দোলাবে, সে দিন সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য একবছরের নির্দোষ এক ভেড়ার বাচ্চা উৎসর্গ করবে।