Leviticus 23:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সাথে শস্য-উৎসর্গের (এক ঐফার) বিশ ভাগের এক ভাগ তেল মিশানো মিহি সুজি দেবে; তা মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার হবে এবং তার পেয় উপহার এক হিন আঙ্গুর-রসের চার ভাগের এক ভাগ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং একইসঙ্গে তেল মিশ্রিত এক ঐফা মিহি ময়দার দুই-দশমাংশ শস্য-নৈবেদ্য আনবে—সদাপ্রভুর উদ্দেশে সুগন্ধযুক্ত সন্তোষজনক এক উপহার—এবং এক হিন দ্রাক্ষারসের এক-চতুর্থাংশ পেয়-নৈবেদ্য রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার ভক্ষ্য-নৈবেদ্য [এক ঐফার] দুই দশমাংশ তৈল মিশ্রিত সূক্ষ্ম সূজি; তাহা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার হইবে; ও তাহার পেয় নৈবেদ্য এক হিন দ্রাক্ষারসের চতুর্থাংশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার ভক্ষ্য-নৈবেদ্য [এক ঐফার] দুই দশমাংশ তৈল মিশ্রিত সূক্ষ্ম সুজি; তাহা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার হইবে; ও তাহার পেয় নৈবেদ্য এক হিন দ্রাক্ষারসের চতুর্থাংশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সংগে শস্য-উৎসর্গ হিসাবে তেলের ময়ান দেওয়া তিন কেজি ছ’শো গ্রাম মিহি ময়দা উৎসর্গ করতে হবে। এটা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ, যার গন্ধে সদাপ্রভু খুশী হন। এর সংগে ঢালন-উৎসর্গ হিসাবে এক লিটার আংগুর-রস দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সংগে শস্য-কোরবানী হিসাবে তেলের ময়ান দেওয়া তিন কেজি ছ’শো গ্রাম মিহি ময়দা কোরবানী করতে হবে। এটা মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী, যার খোশবুতে মাবুদ খুশী হন। এর সংগে ঢালন-কোরবানী হিসাবে এক লিটার আংগুর-রস দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং সেই সঙ্গে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ ময়দা তেলের সঙ্গে মিশিয়ে ভোগ নিবেদন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজনক নৈবেদ্যরূপে সেই ভোগ হোমানলে উৎসর্গ করবে। এর সঙ্গে পানীয় নৈবেদ্যরূপে এক হিনের চতুর্থাংশ পরিমাণ দ্রাক্ষারস উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়া তোমরা অবশ্যই অলিভ তেল মেশানো 16কাপ মিহি ময়দা শস্য নৈবেদ্য হিসাবে দেবে| এর সাথে দেবে 1 কোয়ার্ট দ্রাক্ষারস| সেই নৈবেদ্যর গন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার ভক্ষ্য-নৈবেদ্য এক ঐফার দুই দশ মাংশ তেল মেশানো সূক্ষ্ম সূজি; তা সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য আগুনে করা উপহার হবে ও তার পানীয় নৈবেদ্য এক হিন আঙ্গুর রসের চতুর্থাংশ হবে।