Leviticus 23:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সপ্তম বিশ্রামবারের পর-দিন পর্যন্ত তোমরা পঞ্চাশ দিন গণনা করে মাবুদের উদ্দেশে নতুন খাদ্যের উপহার নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তম বিশ্রামদিনের পরবর্তী দিন থেকে পঞ্চাশ দিন গণনা করবে এবং পরে সদাপ্রভুর উদ্দেশে নতুন শস্যের নৈবেদ্য নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সপ্তম বিশ্রামবারের পরদিন পর্য্যন্ত তোমরা পঞ্চাশ দিবস গণনা করিয়া সদাপ্রভুর উদ্দেশে নূতন ভক্ষ্যের উপহার নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সপ্তম বিশ্রামবারের পরদিন পর্যন্ত তোমরা পঞ্চাশ দিবস গণনা করিয়া সদাপ্রভুর উদ্দেশে নূতন ভক্ষ্যের উপহার নিবেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সপ্তম সপ্তার বিশ্রামবারের পরের দিন, অর্থাৎ দোলন-উৎসর্গের পর পঞ্চাশ দিনের দিন সদাপ্রভুর উদ্দেশে তোমরা নতুন গম উৎসর্গের অনুষ্ঠান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সপ্তম সপ্তার বিশ্রামবারের পরের দিন, অর্থাৎ দোলন-কোরবানীর পর পঞ্চাশ দিনের দিন মাবুদের উদ্দেশে তোমরা নতুন গম কোরবানী করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবে সপ্তম বিশ্রাম দিবসের পরের দিন পর্যন্ত তোমরা পঞ্চাশ দিন গণনা করে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নবান্নের ভোগ নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সপ্তম সপ্তাহ পরে রবিবারে (অর্থাৎ 50 দিন পরে) তোমরা প্রভুর কাছে একটি নতুন শস্য নৈবেদ্য আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এভাবে সপ্তম বিশ্রামবারের পরদিন পর্যন্ত তোমরা পঞ্চাশ দিন গণনা করে সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন খাবারের উপহার উত্সর্গ করবে।