Leviticus 23:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নিজ নিজ নিবাস থেকে দোলনীয় উপহার হিসেবে (এক ঐফার) দুই দশমাংশের দু’খানি রুটি আনবে এবং মিহি সুজি দ্বারা তা প্রস্তুত করবে ও খামি মিশিয়ে পাক করবে; তা মাবুদের উদ্দেশে নিবেদিত প্রথম ফসল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যেখানেই বসবাস করো সেখান থেকে এক ঐফা মিহি ময়দার দুই-দশমাংশ দিয়ে তৈরি খামিরযুক্ত দুটি রুটি সদাপ্রভুর উদ্দেশে প্রথম ফসলের দোলনীয় উপহাররূপে আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপন আপন নিবাস হইতে দোলনীয় নৈবেদ্যার্থে [এক ঐফার] দুই দশমাংশের দুই খান রুটী আনিবে; সূক্ষ্ম সূজি দ্বারা তাহা প্রস্তুত করিও, ও তাড়ীতে পাক করিও; তাহা সদাপ্রভুর উদ্দেশে আশুপক্বাংশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপন আপন নিবাস হইতে দোলনীয় নৈবেদ্যার্থে [এক ঐফার] দুই দশমাংশের দুইখানি রুটি আনিবে; সূক্ষ্ম সুজি দ্বারা তাহা প্রস্তুত করিও, ও তাড়ীতে পাক করিও; তাহা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত আশুপক্বাংশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বাড়ী থেকে সদাপ্রভুর উদ্দেশে দোলন-উৎসর্গ হিসাবে তোমাদের প্রথমে তোলা ফসলের কিছু অংশ নিয়ে আসবে। সেই দোলন-উৎসর্গের জিনিস হবে সাড়ে তিন কেজি মিহি ময়দার তৈরী খামি দেওয়া দু’টা রুটি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বাড়ী থেকে মাবুদের উদ্দেশে দোলন-কোরবানী হিসাবে তোমাদের প্রথমে তোলা ফসলের কিছু অংশ নিয়ে আসবে। সেই দোলন-কোরবানীর জিনিস হবে সাড়ে তিন কেজি মিহি ময়দার তৈরী খামি দেওয়া দু’টা রুটি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নিজেদের বাড়ি থেকে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ মিহি ময়দার দুটি রুটি খামির মিশিয়ে তৈরী করে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আরতি করে নিবেদন করার জন্য আনবে। তা-ই হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত প্রথম ফসল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দিনে তোমাদের বাড়ী থেকে দুুকরো রুটি নিয়ে আসবে| ঐ রুটি দোলনীয় নৈবেদ্যর জন্য নির্দিষ্ট হবে| ঐ রুটি তৈরী করার জন্য খামির এবং 16 কাপ ময়দা ব্যবহার কর| এটাই হবে তোমাদের প্রথম শস্য থেকে প্রভুর কাছে দেওয়া উপহার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজ নিজগৃহ থেকে দোলনীয় নৈবেদ্যের জন্য [এক ঐফার] দুই দশমাংশের দুই খান রুটি আনবে; সূক্ষ্ম সূজি দিয়ে তা তৈরী কোরো ও খামি দিয়ে তৈরী কোরো; তা সদাপ্রভুর উদ্দেশ্যে আশুপক্কাংশ হবে।