Leviticus 23:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তোমরা গুনাহ্-কোরবানীর জন্য একটি ছাগলের বাচ্চা ও মঙ্গল-কোরবানীর জন্য এক বছরের দু’টি ভেড়ার বাচ্চা কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে পাপার্থক বলিরূপে একটি পুংছাগ এবং মঙ্গলার্থক বলিরূপে এক বর্ষীয় দুটি মেষশাবক উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তোমরা পাপার্থক বলির জন্য এক ছাগবৎস, ও মঙ্গলার্থক বলির জন্য একবর্ষীয় দুই মেষশাবক বলিদান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তোমরা পাপার্থক বলির জন্য একটি ছাগবৎস ও মঙ্গলার্থক বলির জন্য একবর্ষীয় দুইটি মেষশাবক বলিদান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তোমরা পাপ-উৎসর্গ হিসাবে একটা ছাগল এবং যোগাযোগ-উৎসর্গ হিসাবে এক বছরের দু’টা ভেড়ার বাচ্চা উৎসর্গ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তোমরা গুনাহের কোরবানী হিসাবে একটা ছাগল এবং যোগাযোগ-কোরবানী হিসাবে এক বছরের দু’টা ভেড়ার বাচ্চা কোরবানী করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পর তোমরা প্রায়শ্চিত্ত বলিস্বরূপ একটি ছাগ এবং স্বস্ত্যয়ন বলিস্বরূপ এক বছর বয়সের দুটি মেষ শাবক উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ ছাড়াও তোমরা পাপার্থক নৈবেদ্যর জন্য একটি পুরুষ ছাগল এবং মঙ্গল নৈবেদ্য হিসেবে দুটি এক বছর বয়সী পুরুষ মেষশাবক আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তোমরা পাপের বলির জন্য এক ছাগলের বাচ্চা ও মঙ্গলের বলির জন্য এক বছরের দুটি ভেড়ার বাচ্চা বলিদান করবে।