Leviticus 23:2 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে বল, তোমরা মাবুদের যেসব ঈদ পবিত্র মিলন-মাহ্‌ফিল বলে ঘোষণা করবে, আমার সেসব ঈদ এই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের সঙ্গে তুমি কথা বলো এবং তাদের বলো, ‘এগুলি আমার নির্দিষ্ট উৎসব, সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, পবিত্র সমাবেশরূপে সেগুলি তোমরা ঘোষণা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তোমরা সদাপ্রভুর যে সকল পর্ব্ব পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, আমার সেই সকল পর্ব্ব এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তোমরা সদাপ্রভুর যে সকল পর্ব পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, আমার সেই সকল পর্ব এই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল, তোমরা আমার নির্দেশিত যে পর্বগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে পালনীয় পবিত্র উৎসব বলে ঘোষণা করবে, সেগুলি এই:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের বলো: প্রভুর মনোনীত উৎসবগুলিকে তোমরা পবিত্র সভা বলে ঘোষণা কর| এইগুলি হল আমার নির্দিষ্ট ছুটির দিন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সদাপ্রভুর যে সব পর্ব পবিত্র সভা বলে ঘোষণা করবে, আমার সেই সব পর্ব এই।